ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও সততার উপর গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের সংসদে শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’:বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা: শিক্ষামন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার নারীদের জন্য ১৫০০ বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

বিচার কার্যক্রমকে বিলম্বিত করবেন না: খালেদার প্রতি কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্দোষ হলে বিএনপি নেত্রী খালেদা জিয়ার উচিত বিচার কার্যক্রমকে বিলম্বিত না করে ত্বরান্বিত করা।

বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামান্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।।

তিনি বলেন, ‘খালেদা জিয়া আদালতের কাছে আবারো সময় চেয়েছেন। তিনি বার বার সময় চেয়ে মামলার বিচার কার্যক্রমকে বিলম্বিত করছেন। আপনি যদি নির্দোষ হন, সাহস থাকলে বিচার কাজকে বিলম্বিত না করে ত্বরান্বিত করুন। সরকার কখনো আদালতের কার্যক্রমে হস্তক্ষেপ করেনি, কখনো করবেও না। তাই আপনাকে আস্বস্ত করছি, আপনি নির্দোষ হলে শাস্তি পাবেন না।’

সংগঠনের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা।

সভা পরিচালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিচার কার্যক্রমকে বিলম্বিত করবেন না: খালেদার প্রতি কাদের

আপডেট সময় ১১:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭