ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

আকাশ বিনোদন ডেস্ক:

পৃথিবীর যে কোনও মানুষের ওপর নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বরাবরই সরব হলিউডের খ্যাতনামা অভিনেত্রী-নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। বিশ্বখ্যাত এ তারকা এবার সোচ্চার হয়েছেন মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের বিষয়ে। নিজ চোখে সেই হতভাগ্য রোহিঙ্গাদের দুরবস্থার চিত্র দেখতে চান তিনি। সশরীরে নির্যাতিতদের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। আর এ জন্য তিনি বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন।

অ্যাঞ্জেলিনা জোলি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর দুইটার দিকে বার্তা সংস্থা রয়টার্স এমনই একটি সংবাদ প্রকাশ করেছে। যেখানে জানানো হয়, মিয়ানমার সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে সহানুভূতির হাত বাড়াতে চান এ অভিনেত্রী।

এর আগে কানাডার ভ্যাঙ্কুভারে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের এক সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক শুভেচ্ছাদূত জোলি ।

সেখানে তার বক্তব্যে মিয়ানমারে সেনাবাহিনীর নিন্দা জানান। উল্লেখ করেন, সহিংস ঘটনায় প্রাণভয়ে বাংলাদেশে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে, বিশেষ করে নারী-শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনার চরম নিন্দা জানান এ অভিনেত্রী। সেখানেই বাংলাদেশ প্রতিনিধিকে তিনি সফরের বিষয়ে নিজের ইচ্ছের কথা জানান। প্রশংসাও করেন বাংলাদেশের।

তবে জোলি বা তার ম্যানেজার এখনও বাংলাদেশে আসার সফরসূচির দিনক্ষণ নিশ্চিত করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট সময় ০৭:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭