ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ডিভোর্সের খবর সংবাদেই দেখেছি, আমি বা শাকিব কিছু জানি না’

আকাশ বিনোদন ডেস্ক:
শাকিব খান-অপু বিশ্বাসের বিয়ে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে দেশীয় শোবিজ অঙ্গনে চলছে বেশ আলোচনা-সমালোচনা। গোপন বা ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশিত হয়েছে দেশের অধিকাংশ মিডিয়াতে। অথচ নিজেদের ডিভোর্সের কথা নাকি জানেন না স্বয়ং অপু বিশ্বাস! শাকিব খান ও তার বিয়ে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অপু বিশ্বাস অকপটে বললেন দৈনিক আকাশকে।
তিনি বলেন, ‘আমার বিয়ে বিচ্ছেদের খবর বিভিন্ন অনলাইনে প্রচার হয়েছে, সংবাদপত্র-টিভিও বাদ নেই। অথচ আমিই জানি না। আমি ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়ে আমার বিয়ে বিচ্ছেদের খবর জানতে পারি! সবগুলো খবরই ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রকাশিত। এ ঘনিষ্ট সূত্র কারা? গোপন সূত্রটা কি আমি জানি না। কারণ আমি অভিনয়শিল্পী। অভিনয় কিভাবে করতে হয় তা বলতে পারবো। শাকিব বর্তমানে দেশের বাইরে শুটিং নিয়ে ব্যস্ত আছে। এ বিষয় সে বা তার পরিবার আমাকে কিছু বলেনি। আমিও এ বিষয়ে কিছু বলতে চাই না।’
অপু আরও বলেন, ‘সন্তান সংসার নিয়ে ভালো আছি। আপাতত এর বাইরে কিছু ভাবছি না। ডিভোর্সের খবরটি সংবাদেই প্রথম দেখেছি। আমি বা শাকিব এ বিষয়ে কিছু জানি না। অনলাইন, পত্রিকাতেই আমাদের ডিভোর্সের খবর প্রথম দেখলাম। আরেকটা কথা হচ্ছে, কাজের সাথে ক্যারিয়ার যুক্ত। আর পারিবারিক জীবন একেবারে ব্যক্তিগত। যে কারণে এখানে একটা কাজের জন্য অন্য একটি কাজ বাধা হতে পারে না।’
শাকিব খানের সাথে আপনাকে কি আর পর্দায় দেখা যাবে না? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘আমাদের জুটিটা অনেক জনপ্রিয় জুটি। আমরা জুটি বেঁধে ৫৬টি ছবি করেছি। আর কত! ৫৬টি চলচ্চিত্র একটা বিশাল ব্যাপার। জুটি বেঁধে একসঙ্গে এত ছবি আমার মনে হয় রাজ্জাক আঙ্কেল, শাবানা ম্যাডাম, কবরী ম্যাডাম বা অন্যরা করেননি। সুতরাং এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। আমাদের জুটিকে দর্শক গ্রহণ করেছেন এটা অনেক বড় বিষয়। কিন্তু সেটা তো সবসময় ধরে রাখা সম্ভব নয়।’
অপু সম্প্রতি দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। একটি কাঙ্গাল, অন্যটি কানাগলি। ছবিগুলো প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিগুলোর গল্প আমার পছন্দ হয়েছে, তাই চুক্তিবদ্ধ হয়েছি। ছবিগুলোর জন্য আমার প্রস্তুতি প্রায় শেষের দিকে। তবে চেষ্টা করছি আরও ওজন কমানোর। কাঙ্গাল ছবিটির শুটিং কিছুদিনের মধ্যে শুরু হবে। আর কানাগলির শুটিং শুরু হতে কিছুটা সময় লাগবে।’
Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ডিভোর্সের খবর সংবাদেই দেখেছি, আমি বা শাকিব কিছু জানি না’

আপডেট সময় ১০:৫৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭