ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৃষ্টির সকালে পাঁচমিশালি ডালের খিচুড়ি

আকাশ নিউজ ডেস্ক:

গুড়ি গুড়ি হোক বা ঝুম, বৃষ্টির সময় খিচুড়ি না হলে কি চলে? খিচুড়ি এমনিতেই অনেক মুখরোচক একটি খাবার, তবে বৃষ্টির দিনে এর চেয়ে মজার খাবার আর কিছু নেই। গরম গরম ভাজা ইলিশ মাছ কিংবা গরুর মাংসের সাথে খিচুড়ির স্বাদ অতুলনীয়।

আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। জেনে নিন পাঁচমিশালি সবজি ও ডালের নরম খিচুড়ি তৈরির একটি রেসিপি :

উপকরণ : পোলাও চাল, মুগ ডাল, মসুর ডাল, ছোলা ও মাষকলাইয়ের ডাল, সবজি (পটল, চিচিঙ্গা, বরবটি, পেঁপে), পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ গুড়া, জিরা গুড়া, গরম মশলা, তেল ও লবণ।

পরিমাণ : পোলাও চাল দেড় কাপ; মুগ ও মসুর ডাল আধা কাপ করে; ছোলা ও মাষকলাইয়ের ডাল ১/৪ কাপ; সবজি দেড় কাপ (পটল, চিচিঙ্গা, বরবটি, পেঁপে ছোট টুকরা করে কাটা); পেঁয়াজ কুঁচি আধা কাপ; আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ করে; হলুদ, মরিচ ও জিরা গুঁড়া ১ চা চামচ করে; আস্ত গরম মশলা (প্রয়োজনমতো); তেল ২ থেকে ৩ টেবিল চামচ; লবণ স্বাদমতো; ফোঁড়নের জন্যে পেঁয়াজ কুঁচি; রসুন থেতলে নেওয়া; আস্ত জিরা; শুকনো মরিচ ও সরিষার তেল।

প্রণালী : প্রথমে চাল ও ডালগুলো একসঙ্গে মিশিয়ে ধুয়ে ভিজিয়ে রাখুন এবং ডাল ফুলে গেলে পানি ঝরিয়ে নিন। এরপর একটি হাঁড়িতে তেল গরম করে অল্প পেঁয়াজ ভেজে তাতে সব বাটা ও গুঁড়া মশলা দিয়ে কষিয়ে চাল-ডালের মিশ্রণ ও সবজি মিশিয়ে পরিমাণ মতো পানি দিন। কেমন নরম খিচুড়ি করতে চান, সেটার উপর পানির পরিমাণ নির্ভর করে। চাল, ডাল সিদ্ধ হয়ে গেলে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখুন।

অন্য একটি প্যানে সরিষার তেল গরম করে আস্ত জিরা ও শুকনা-মরিচ ফোঁড়ন দিয়ে পেঁয়াজ এবং রসুন বাদামি করে ভেজে খিচুড়ির মধ্যে ঢেলে দিন।

ডিম ভাজা অথবা মুরগি বা গরুর কারি দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ও মজাদার পাঁচমিশালি সবজি ও ডালের খিচুড়ি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বৃষ্টির সকালে পাঁচমিশালি ডালের খিচুড়ি

আপডেট সময় ১০:৪২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭