ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

সৌন্দর্যচর্চার কার্যকরী টিপস

আকাশ নিউজ ডেস্ক:

সৌন্দর্যচর্চায় আমরা কত কী-ই না করে থাকি! নিজেকে কিভাবে দেখতে ভালো লাগবে, কিভাবে সাজলে নিজেকে অনন্যা হিসেবে তুলে ধরা যাবে সেই প্রচেষ্টা আমাদের নিরন্তর। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখার অভ্যাস সবারই আছে। কারণ প্রত্যেক মানুষই নিজেকে ভালোবাসেন। আর তাইতো ক্লান্তি কাটাতে, নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা করে থাকি নানাকিছু। চলুন জেনে নেই সেরকমই কিছু টিপস-

ত্বকের বলিরেখা কমাতে, রোদে পোড়া ত্বকের যত্নে এবং ত্বকের তৈলাক্ততা কমাতে টমেটোর তুলনাই নেই। তাই আপনার খাদ্যাভ্যাসে নিয়মিত টমেটো রাখার চেষ্টা করুন।

ঘরোয়াভাবে ব্রণ প্রতিরোধের জন্য কয়েকটি অ্যাস্পিরিন ট্যাবলেট গুঁড়ো করে পানিতে মিশিয়ে নিন। খুব মিহি একটি মিশ্রণ তৈরি হলে পরে ব্রণের ওপর লাগিয়ে রাখুন সারারাত ধরে। সকাল বেলায় ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। অ্যাস্পিরিনের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণের কারণে ব্রণ চলে যাবে এবং লালচে ও ফোলা ভাব দূর হবে।

শক্ত ও উজ্জ্বল নখের জন্য সপ্তাহে একদিন নখের ওপর ১০ মিনিট জলপাইয়ের তেল ও লবণ লাগিয়ে রাখুন।

মেহেদির রঙ গাঢ় করার জন্য মেহেদি শুকানোর পর হাতে খানিকটা ভিক্স নিয়ে মেখে রাখুন ৫/৬ ঘণ্টার জন্য। ফলাফল নিজের চোখেই দেখে নিন।

চিকন ঠোঁটকে মোটা দেখাতে চাইলে হালকা শেডের একটি লিপস্টিক লাগিয়ে ওপর ও নিচের ঠোঁটের মাঝখানে একটু গ্লস লাগিয়ে নিন। আলোর প্রতিফলনে ঠোঁটকে মোটা দেখাবে।

স্কিন কন্ডিশনার তৈরি করতে ১ টেবিল চামচ মধুর সাথে ২ টেবিল চামচ মিল্ক ক্রিম মেশান। কয়েক মিনিট রেখে ত্বক ভালো করে ধুয়ে ফেলুন।

ব্ল্যাক হেডস দূর করতে পানির সাথে বেকিং সোডা মিশিয়ে ৫/৭ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে ফলাফল নিজেই দেখুন।

ঝকঝকে সাদা দাঁত পেতে বেকিং সোডার সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দাঁত ব্রাশ করে নিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সৌন্দর্যচর্চার কার্যকরী টিপস

আপডেট সময় ০৫:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭