ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুপার শপের মালিক চঞ্চল চৌধুরী!

আকাশ বিনোদন ডেস্ক:

চঞ্চল চৌধুরীর সুপার শপের মালিক। গাঁয়ের সব মানুষ তার সুপার শপে ভিড় জমান। গাঁয়ের নাম ‘সোনার পাড়া’ হলেও বিদেশি পাড়া নামেই চেনে সবাই। কারণ এই গাঁয়ের বেশির ভাগ মানুষ লন্ডন, সৌদি, কাতার, আবুধাবি, ওমানে থাকেন। প্রবাসে থাকা মানুষদের বউরা ব্যস্ত থাকে গাঁয়ের মধ্যে তৈরি হওয়া বিউটি পার্লার আর চঞ্চল চৌধুরীর সুপার শপে কেনাকাটার প্রতিযোগিতা নিয়ে।

অনেকেই আবার ব্যস্ত থাকেন চঞ্চল চৌধুরীকে নিয়েও। এমন গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বিদেশি পাড়া’। এই ধারাবাহিকে মজনু চরিত্রে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, “সব চরিত্রই মনের মত হয়না, কিছু কিছু চরিত্র মনে দাগ কাটে। মজনু চরিত্রটি তেমনই একটি ভালো চরিত্র।” এই নাটকটি নির্মাণ করেছেন হিমু আকরাম। তিনি বলেন, “বিদেশী পাড়া আমাদের আশপাশের গল্প। রোজকার দেখা কিছু সুখী আর অসুখী মানুষের গল্প এবং দর্শকদের দেখার মত একটা গল্প।”

‘বিদেশি পাড়া’ নাটকটি রচনা করেছেন অরণ্য পাশা ও নাহিদ নিয়াজী রিপন। পূবাইলের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হয়েছে। চঞ্চল ছাড়াও অভিনয় ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, ওয়ালিউল হক রুমি, ম ম মার্শেদ, দিহান, প্রিয়া আমান, নাদিয়া মিম, তাজিন আহমেদ, শাহনাজ খুশি, এ্যানি খান প্রমুখ। নির্মাতা জানালেন, ‘বিদেশি পাড়া’ প্রচার হচ্ছে একুশে টেলিভিশনে, রবি থেকে শুক্রবার সপ্তাহে ৬ দিন রাত ৮ টায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুপার শপের মালিক চঞ্চল চৌধুরী!

আপডেট সময় ০৪:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭