ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অনুমোদন পেল ডিজিটাল বড়ি, থাকছে সেন্সর!

আকাশ আইসিটি ডেস্ক:

যুক্তরাষ্ট্রে এই প্রথম একটি বড়ি বিক্রির অনুমোদন দেয়া হয়েছে যেটির সাথে একটি হজম-যোগ্য সেন্সর যুক্ত থাকবে। এতে করে রোগী ওষুধ খেয়েছে কি না চিকিৎসকরা তা ধরতে পারবেন।

এবিলিপাইম্যাকসাইট অ্যারিপিপ্রাজোল নামে এই ট্যাবলেটটি মানসিক রোগের জন্য ব্যবহার করা হয়।

রোগীর শরীরে একটি প্যাঁচ পরানো থাকবে যেটি শরীরের ভেতর এই ওষুধের ক্রিয়াকর্মের তথ্য তার মোবাইল ফোনে পাঠাতে পারবে। রোগীর অনুমতি থাকলে সেই তথ্য তার চিকিৎসকের কাছেও চলে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে রোগীদের ওষুধ সেবনের শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।

এই বড়ির ভেতরে একটি বালুকনার সাইজে একটি সেন্সর রয়েছে যেটি পাকস্থলীর রসের সাথে সংস্পর্শের সাথে সাথে কার্যকরী হয়ে হয়ে উঠবে। এর ফলে ৩০ মিনিট থেকে দুই ঘণ্টার ভেতর বাইরে থেকে বোঝা যাবে ওষুধটি শরীরে ঢুকেছে কি ঢোকেনি।

মার্কিন খাদ্য এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তা মিচেল ম্যাটিস বলছেন, ‘মানসিক রোগীদের ওষুধ খাওয়া নজরদারি করা গেলে, অন্যান্য রোগীদের জন্যও এই প্রক্রিয়া কাজে লাগতে পারে। রোগী এবং চিকিৎসকদের সুবিধায় প্রযুক্তির প্রয়োগ তারা সবসময় উৎসাহিত করবেন। ‘ সূত্র : বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে পরীক্ষার সুযোগ দেওয়ার কথা ভাবছে

অনুমোদন পেল ডিজিটাল বড়ি, থাকছে সেন্সর!

আপডেট সময় ০৪:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭