ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘আঁখি ও তার বন্ধুরা’

আকাশ বিনোদন ডেস্ক:
ইমপ্রেস টেলিফিল্ম ও মনন চলচ্চিত্রের প্রযোজনায় নির্মিত শিশুতোষ চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’ সম্প্রতি বিনা কর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘আঁখি এবং আমরা ক’জন’ গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম।
ছবিটি ২২ ডিসেম্বর থেকে মুক্তি পাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। নাম ভূমিকায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে জাহিন নাওয়ার হক ইশা। সে একজন অন্ধ কিশোরীর ভূমিকায় অভিনয় করেছে।
আরো অভিনয় করেছেন সুর্বনা মুস্তাফা, তারিক আনাম খান, আল মনসুরসহ অনেকে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় মোরশেদুল ইসলাম এর আগেও মুহম্মদ জাফর ইকবালের গল্পে কিশোর উপন্যাস ‘দীপু নাম্বার টু’ এবং ‘আমার বন্ধু রাশেদ’ নির্মাণ করেছেন।
আঁখি ও তার বন্ধুরা সিনেমার গল্পে দেখা যাবে, বাসা ও স্কুল মিলিয়ে তিতুর জীবন দুর্বিসহ। ডাকনাম তিতু হলেও সবাই তাকে তিতা ডাকে। কোনো কিছুই তার ভালো লাগেনা। স্কুলের শিক্ষকরা শিশুদের মন বোঝেননা। খালি বকাঝকা করেন। স্কুলের লাইব্রেরিতে যাওয়া যায়না। সেটা তালাবন্ধ থাকে। না বুঝে খালি পড়া মুখস্ত করতে হয়।
তিতু মুখস্ত করেনা তাই সবাই বলে- তার পড়াশোনায় মন নাই। তিতুদের স্কুলে নতুন হেডমিস্ট্রেস হয়ে আসেন ড. রাইসা। তিনি সবকিছু বদলে দিতে থাকেন। বেত পুড়িয়ে শিক্ষার্থীদের শারীরিক শাস্তির প্রথা বন্ধ করেন। লাইব্রেরি খুলে দেন। ধমক না দিয়ে সবার সাথে হেসে কথা বলেন। এরকমই গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’।
Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘আঁখি ও তার বন্ধুরা’

আপডেট সময় ১২:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭