ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

এবার এলো রোবো কুকুরের নতুন ভার্সন (ভিডিও)

আকাশ আইসিটি ডেস্ক:

বস্টন ডায়নামিক্সের রোবো কুকুর ‘স্পট মিনি’ অনেক আগেই সোশ্যাল মিডিয়া কাপিয়েছে। এবার তারই অত্যাধুনিক ভার্সন লঞ্চ করল সংস্থাটি।

এক নজরে দেখলে মনে হয়, এ যেন কল্পবিজ্ঞানের গল্পের পাতা থেকে উঠে আসা কোনো প্রাণী।

স্পট মিনি-র লেটেস্ট ভার্সনের ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে বস্টন ডায়নামিক্স। ব্যাটারিচালিত হলুদ রংঙের রোবো কুকুরটিকে ক্যামেরার দিকে চেয়ে চলে যেতে দেখা যাচ্ছে সেই ভিডিওতে। তবে এই নতুন রোবো কুকুর নিয়ে মুখ খুলতে রাজি হয়নি সংস্থা।

স্পট মিনির প্রথম ভার্সন দেখেই চমকে গিয়েছিল গোটা বিশ্ব। নেকেড ডিজ়াইনের সেই রোবো কুকুরকে নানা কসরত করতে দেখা গিয়েছিল ভিডিওতে। এবার অবশ্য অনেক ছিমছাম করে তোলা হয়েছে। হলুদ রঙের প্লাস্টিক প্যানেলে ঢেকে দেওয়া হয়েছে যন্ত্রাংশ। বস্টন ডায়নামিক্সের গবেষণাকে আর্থিকভাবে সাহায্য করছে জাপানি সংস্থা সফ্টব্যাঙ্ক।

বিশেষজ্ঞদের অনুমান, রোবো কুকুরের বাণিজ্যিক উত্পাদনের পথে এগোচ্ছে সংস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

এবার এলো রোবো কুকুরের নতুন ভার্সন (ভিডিও)

আপডেট সময় ১১:৩৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭