ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

থাইল্যান্ডে অপেক্ষায় শাকিব, ভিসা জটিলতায় মিম

আকাশ বিনোদন ডেস্ক:

চিত্রনায়ক শাকিব খান কলকাতার ‘মাস্ক’ ছবির শুটিংয়ে গেল ৪ নভেম্বর উড়াল দিয়েছিলেন থাইল্যান্ডে। এই ছবির শুটিং এর ফাঁকে বাংলাদেশের উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’র গানের শুটিং করার ছিল ১৩ নভেম্বর থেকে থাইল্যান্ডে।

শাকিব সেখানে প্রস্তুত থাকলেও ‘আমি নেতা হব’ ছবির ইউনিট যথা সময়ে পৌঁছুতে পারেনি থাইল্যান্ডে। এই ছবির নায়িকা মিম ও পরিচালক উত্তম আকাশ ভিসা জটিলতায় পড়েছেন বলে জাগো নিউজকে জানান।

মিম বলেন, ‘ভিসা-ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয়েছে। এখনো ভিসা পাওয়া যায়নি। কবে থাইল্যান্ডে যাবো সেটি এখনো চূড়ান্ত হয়নি। ওদিকে আমার অন্য ছবির শুটিংয়ের তারিখ ঘনিয়ে আসছে। কি যে করবো কিছুই বুঝতে পারছিনা। উত্তম আকাশ বলেন, ভিসা ছাড়াও বিদেশের শুটিং করতে গেলে যেসব নিয়মকানুন মানতে হয়, সবকিছুর জন্য আবেদন করা হয়েছে। আশা করছি সবকিছু চূড়ান্ত হতে আরো দু-তিন দিন সময় লাগবে।’

‘আমি নেতা হব’ ছবির দুটি গানের শুটিং হবে থাইল্যান্ডে। বাংলাদেশ থেকে উত্তম আকাশ, মিম ছাড়াও যাবেন ডিওপি, কোরিওগ্রাফার ছাড়াও আরো কয়েকজন। শাকিব খান জানিয়েছেন, আমি সময় মত এখানে এসেছি। কিন্তু ভিসা জটিলতায় পরিচালক, নায়িকা ও ইউনিট আসতে পারছে না। আমি তাদের জন্য অপেক্ষা করছি। এই সমস্যার সমাধান কবে হবে আমার জানা নেই।

‘আমি নেতা হব’ ছবিতে আরো অভিনয় করছেন ওমর সানি-মৌসুমি। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এই ছবিটি আগামী বিজয় দিবস উপলক্ষে মুক্তির কথা থাকলেও সেটি নিয়ে রয়েছে পুরোপুরি সংশয়। অন্যদিকে শাকিবের মাস্ক ছবিটি পরিচালনা করছে রাজীব বিশ্বাস। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস এর ব্যানারে এই ছবিতে শাকিবের সঙ্গে অভিনয় করছেন নুসরাত জাহান ও সায়ন্তিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

থাইল্যান্ডে অপেক্ষায় শাকিব, ভিসা জটিলতায় মিম

আপডেট সময় ০৯:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭