ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিপজলের নতুন ছবির নায়ক সাইমন

আকাশ বিসোদন ডেস্ক:

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ৫১ দিন চিকিৎসা নিয়ে গেল ৯ নভেম্বর দেশে ফিরেছেন ডিপজল। ফিরেই জনপ্রিয় এ চলচ্চিত্র অভিনেতা ঘোষণা দিলেন নতুন ছবির। জানালেন, ‘পাথরের মন’ নামে একটি ছবি প্রযোজনা করবেন তিনি। সেটি পরিচালনা করবেন প্রবীণ নির্মাতা ছটকু আহমেদ।

ডিপজল আরও জানালেন, তার এ ছবির নায়ক হিসেবে থাকবেন সাইমন সাদিক। তবে নায়িকা এখনো ঠিক করা হয়নি। এসব তথ্য জাগো নিউজকে জানিয়েছেন ছটকু আহমেদ। তিনি বলেন, ‌‘গতকাল (সোমবার) ডিপজল সাহেবকে দেখতে গিয়েছিলাম। দেখলাম পুরো সুস্থ-সুন্দর, হাস্যোজ্জ্বল নতুন এক মানুষকে। মিষ্টি-মধুর রসিকতায় বরণ করে নিয়ে শোনালেন নতুন এক ডিপজলের জন্মের কথা।

তিনি আমাকে বলেন, ‘আপনি আমার নতুন ছবি করবেন। ছবির নাম ‘পাথরের মন’। আমার সঙ্গে অভিনয় করবে সাইমন। আগের সবকিছু ঝেড়ে ফেলে আমি নতুন চমক নিয়ে আমার অগনিত প্রিয় দর্শকের সামনে উপস্থিত হতে চাই।’ ডিপজল সাহেব নতুন ছবির গল্পের আইডিয়া শোনালেন আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। কাল (আজ) থেকে গান নিয়ে বসতে বললেন। ১ জানুয়ারি থেকে শুরু হবে আমার এ চলচ্চিত্রের শুটিং।’

ডিপজলের ছবিতে অভিনয় প্রসঙ্গে সাইমনের কাছে জানতে চাইলে তিনি শুনেই হাসলেন। বললেন, ‘আমার সঙ্গে এখনো অফিসিয়ালি আলাপ হয়নি। ডিপজল ভাইয়ের সঙ্গে কাজ পারাটা ভাগ্যের ব্যাপার। উনি যদি ভেবে থাকেন তবে নিশ্চয় আমাকে ডাকবেন। দেখা যাক কি হয়!’

সর্বশেষ ২৫ অক্টোবর ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছে। এছাড়া তার প্রযোজনায় ‘এক কোটি টাকা’ শিরোনামের আরেকটি ছবি রয়েছে নির্মাণাধীন। এ ছবির পরিচালকও ছটকু আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিপজলের নতুন ছবির নায়ক সাইমন

আপডেট সময় ০৮:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭