ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩

ভূতের সরকারের অধীনে নির্বাচন চান খালেদা জিয়া: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

শেখ হাসিনা ও সংবিধানের অধীনে নির্বাচন না করার ঘোষণার মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘ভূতের সরকারের’ অধীনে নির্বাচন চান বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

হাসানুল হক ইনু বলেন, ওই সমাবেশে খালেদা জিয়া সরকারের উদ্দেশে বলেন, জনপ্রিয়তা থাকলে নিরপেক্ষ নির্বাচন দিন। শেখ হাসিনার অধীনে তো নিরপেক্ষ নির্বাচন হবেই না। এ ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন না করার জন্য খালেদা জিয়ার ঘোষণার মানে হলো, সংবিধানের অধীনে নির্বাচন না করার ঘোষণা। উনি বাংলাদেশকে সংঘর্ষের দিকে অস্বাভাবিক পথে ঠেলে দেওয়ার চক্রান্তের জাল বুনছেন বলেও মন্তব্য করেছেন ইনু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

ভূতের সরকারের অধীনে নির্বাচন চান খালেদা জিয়া: ইনু

আপডেট সময় ০৬:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭