ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমান খানের রেস থ্রি’র ফার্স্ট লুক প্রকাশ

আকাশ বিনোদন ডেস্ক:

সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার ট্রেইলার সম্প্রতি প্রকাশিত হয়েছে।    ইউটিউবে ঝড় তুলেছে এটি।

ছাড়িয়ে গেছে বাহুবলির রেকর্ডকেও।   এরইমধ্যে নিজের পরবর্তী সিনেমা ‘রেস থ্রি’র ফার্স্ট লুক প্রকাশ করলেন বলিউড সুলতান।

‘…অ্যান্ড রেস থ্রি বিগিন্স’ শিরোনামে সোমবার একটি ছবি প্রকাশ করেন সালমান খান। প্রথমবারের মতো সালমান এই সিনেমায় অভিনয় করছেন খলচরিত্রে। অবশ্য প্রকাশিত ছবিটিতে নেই কোনো ভিলেনসুলভ ব্যাপার। সালমানকে এখানেও বরাবরের মতো নায়কোচিতই লাগছে।

‘রেস’ সিরিজের প্রথম দুই সিনেমার নির্মাতা ছিলেন আব্বাস-মাস্তান। এবারের সিনেমাটি পরিচালনা করবেন রেমো ডি’সুজা। প্রথম দুই সিনেমার কুশীলব ছিলেন অনিল কাপুর, সাইফ আলি খান এবং বিপাশা বসু।

এছাড়াও খল চরিত্রে দেখা গেছে অক্ষয় খান্না, ক্যাটরিনা কাইফ, জন আব্রাহাম ও জ্যাকুলিন ফার্নান্দেজকে। দ্বিতীয় সিনেমাটির নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন।

এবারের সিনেমায় সালমানের পাশাপাশি দেখা যাবে ববি দেওল, সাকিব সেলিম ও ডেইজি শাহকে। জ্যাকুলিন ফার্নান্দেজও থাকবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

২০১৮ সালের ঈদে মুক্তি পাবে সালমানের এই সিনেমা। একই সময়ে মুক্তি পাবে ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘ফ্যানি খান’ সিনেমাটিও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সালমান খানের রেস থ্রি’র ফার্স্ট লুক প্রকাশ

আপডেট সময় ১০:৪৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭