ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

আবারও কমলো স্পেকট্রাম নিরপেক্ষতার ফি

আকাশ আইসিটি ডেস্ক:

আবারও কমানো হলো ফোরজি গাইডলাইনে স্পেকট্রাম নিরপেক্ষতার ফি। মোবাইল ফোন অপারেটরগুলোর আপত্তির কারণেই এই ফি কমানো হয়েছে। সর্বশেষ সংশোধিত গাইডলাইনে এই ফি প্রতি মেগাহার্জে ৪০ লাখ ডলার ধরা হয়েছে। বিটিআরসির একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

এটি প্রথমে ছিল ১ কোটি ডলার এরপর কমিয়ে ৭৫ লাখ ডলার রাখা হয়েছিল। তখন অপারেটরগুলো এই ফি ২০ লাখ ডলারের বেশি দিতে অনাগ্রহের কথা জানায়। সংশোধিত এই গাইডলাইন বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠিয়ে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এর আগে ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ফোরজি নীতিমালা অনুমোদন করে দেন। এটি হাতে পাওয়ার পর অপারেটরগুলো আনুষ্ঠানিকভাবে ২৩টি আপত্তি দেয়।

১৮ অক্টোবর অপারেটরগুলোর ২৩ আপত্তির ২২টিরই সমাধান করে দেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তখন জয় প্রযুক্তি নিরপেক্ষতার ক্ষেত্রে মূল্য নির্ধারণের বিষয়টি ছেড়ে দেন বিটিআরসির ওপরে। ৩০ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল অপারেটরগুলোর সঙ্গে ফোরজির অগ্রগতি নিয়ে বৈঠক করে।

নীতিমালা অনুযায়ী ২১০০ মেগাহার্জ, ১৮০০ মেগাহার্জ এবং ৯০০ মেগাহার্টজ তরঙ্গ নিলাম হবে। যার মধ্যে ২১০০ ব্যান্ডের প্রতি মেগাহার্জের নিলামের ফ্লোর মূল্য হবে ২ কোটি ৭০ লাখ ডলার। আর ১৮০০ ও ৯০০ ব্যান্ডের প্রতি মেগাহার্ডজ স্পেকট্রামের নিলামের ভিত্তি মূল্য হবে তিন কোটি ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

আবারও কমলো স্পেকট্রাম নিরপেক্ষতার ফি

আপডেট সময় ০৩:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭