ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

গুগল ডুডলে হ‌ুমায়ূন আহমেদ

আকাশ আইসিটি ডেস্ক:

গুগলে ঢুকলেই চোখে পড়বে একটি বিশেষ ডুডল। এতে দেখা যাচ্ছে চায়ের টেবিলে বই হাতে একজন বসে আছেন। আর হলুদ পাঞ্জাবী গায়ে চড়িয়ে একজন হেঁটে যাচ্ছে পাশ দিয়ে। ছবিটার ওপরে ক্লিক করতেই দেখা গেল বাংলা সাহিত্যের নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদ সম্পর্কে নানারকম তথ্য।

নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনায় জন্মেছিলেন তিনি। দিনটিকে বিশেষভাবে উদযাপন করেছে বিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। হিমুর স্রষ্টার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ডুডল তৈরি করেছে তথ্যপ্রযুক্তির নির্ভর প্রতিষ্ঠানটি।

বিশেষ দিন স্মরণে ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে গুগল তাদের হোমপেজে মানানসই লোগো তৈরি করে থাকে। এটাকেই বলা হয় ডুডল। এই আয়োজন থাকে গুগল সার্চের মূল পাতায়।

এর আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস, প্রখ্যাত স্থপতি এফ আর খানের জন্মদিনসহ বেশকিছু উল্লেখযোগ্য দিনে ডুডল প্রকাশিত হয়েছে। তবে হ‌ুমায়ূন আহমেদের জন্মদিনে এবারই প্রথম ডুডল প্রকাশ করলো বিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল।

১৯৭২ সালে প্রকাশিত হয় হ‌ুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। প্রথম সাহিত্যেই পাঠকদের মধ্যে সাড়া ফেলে দেন তিনি। সবমিলিয়ে তিন শতাধিক গ্রন্থ লিখেছেন তিনি। সাহিত্যের পাশাপাশি গুণী মানুষটি নির্মাণ করেন দর্শকপ্রিয় নাটক ও চলচ্চিত্র। লিখেছেন শ্রোতাপ্রিয় গানও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

গুগল ডুডলে হ‌ুমায়ূন আহমেদ

আপডেট সময় ১০:৪৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭