ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৮ নভেম্বর সোহরাওয়ার্দীতে নাগরিক সমাবেশ: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্যের দলিল’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আগামী ১৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১৩ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

এটিকে বিএনপির সমাবেশের পাল্টা হিসেবে না দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের প্রতি অনুরোধ, আপনারা বিএনপির সমাবেশের সঙ্গে এটিকে পাল্টাপাল্টি হিসেবে দেখাবেন না। প্লিজ, আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি। আমরা কোনও পাল্টাপাল্টি সমাবেশ করতে চাচ্ছি না। আমাদের সমাবেশ নিয়ে রাজনীতি করতে চাচ্ছি না। যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য আমারা শনিবার দেখে সমাবেশ দিয়েছি।’

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দেশে তারাই নীতিকথা বলে যারা বেশি দুর্নীতিবাজ। এই দেশে যারা নষ্ট রাজনীতির সূচনা করেছে, যারা সাম্প্রদায়িকতা করার চেষ্টা করেছে, যারা জঙ্গিবাদে মদদ দিয়েছে তারা বলে রাজনীতির গুণগত মান পরিবর্তনের কথা! ভূতের মুখে রাম রাম।’ ২০১৪ সালের বিএনপির আন্দোলনের কথা মনে করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, যারা বাসে আগুন দিয়ে পুড়িয়েছে তারা বলে রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা।’

এসময় মফস্বল সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, ‘কিছু সাংবাদিক আছে মফস্বলে, তারা শুধু কার্ড গলায় ঝুলিয়ে, প্যাড নিয়ে চাঁদাবাজি করে। তারা থানার ওসি, ভূমি অফিস, টিএনও অফিসে বসে থাকে। অথচ তারা এক লাইন শুদ্ধভাবে লিখতে জানে না। গ্রামের মানুষ সাংবাদিক নাম শুনলেই বলে উঠে সাংঘাতিক।’

সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কী কষ্ট করে সাংবাদিকরা জীবিকা নির্বাহ করেন, তা আমি জানি। কারণ, আমি নিজেও সাংবাদিক ছিলাম। তথ্যমন্ত্রীকে বলব, খুবই মনোযোগের সঙ্গে, চেতনার সঙ্গে, ভালোবাসার সঙ্গে দেখবেন বিষয়টি।’ তথ্যমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে কোনও সংঘাতের পথ তৈরি করবেন না। সুন্দরভাবে মানবিক দিক বিবেচনা করে বিষয়টি সমাধান করবেন।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

১৮ নভেম্বর সোহরাওয়ার্দীতে নাগরিক সমাবেশ: কাদের

আপডেট সময় ০৭:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭