ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষা ব্যয় তলানিতে, দারিদ্র্যে নতুন রেকর্ড পাকিস্তানের বাড়িতে মিলল মা-মেয়ের লাশ, আহত ৫ বছরের শিশু আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা শিক্ষকদের অবসর সুবিধা দিতে শিক্ষামন্ত্রীর নতুন উদ্যোগ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর

অসত্য বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন খালেদা: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যকে ‘সত্যের অপলাপ’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করেছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজে নব-নির্মিত শেখ হাসিনা হলের উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘জনগণ জানে ২০০১ সালে তারা ক্ষমতায় আসার পর কীভাবে জোর করে সরকারি কর্মকর্তাদের অবসরে দিয়েছিল, আওয়ামী-মনা সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করেছিল। তিনিই (খালেদা জিয়া) প্রথম এ দেশে প্রতিহিংসার রাজনীতি চালু করেছিলেন, আর এখন আওয়ামী লীগকে বলছেন প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের অধীনে সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। নির্বাচনে ইভিএমের বিপক্ষে বিএনপির অবস্থানের সমালোচনা করে হানিফ বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল। সেই জন্য তারা ইভিএম পদ্ধতি চায় না।’

নির্বাচনে সেনা মোতায়েন এবং তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার বিধান অতীতে কখনো ছিল না। সেনা মোতায়েন করা না করা— এটা কমিশনের বিষয়।’

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজি মনজুর কাদির, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল

অসত্য বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন খালেদা: হানিফ

আপডেট সময় ০৩:২২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭