ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

ফের বাবা হলেন অনন্ত জলিল

আকাশ বিচনোদন ডেস্ক:

দ্বিতীয় পুত্র সন্তানের বাবা-মা হলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। এ দম্পতি তাদের দ্বিতীয় পুত্রসন্তানের নাম রেখেছেন আবরার ইবনে জলিল।

সোমবার অনন্ত জলিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সদ্যজাতের ছবিসহ একটি স্ট্যাটাস দিয়ে লিখেন, ‘আসসালামু আলাইকুম, আমার ছোট ছেলে-আবরার ইবনে জলিল আর বড় ছেলে-আরিজ ইবনে জলিল।   আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় সবাই ভালো আছি। আমি অনেক আনন্দিত। তাদের সঙ্গে আমার বেশ ভালো সময় কাটতেছে। বন্ধুগণ আমার দুই ছেলের জন্য দোয়া করবেন। ’

জানা গেছে, গত ২৩শে অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে দ্বিতীয় সন্তানের বাবা-মা হন অনন্ত-বর্ষা। নবজাতক ও মা দু’জনেই বর্তমানে সুস্থ আছেন।  সন্তান জন্মের ২০ দিন পার হলেও এতদিন খবরটি গোপন রেখেছিলেন এ দম্পতি। চিকিৎসকরা ছাড়পত্র দিলে শিগগির সন্তানকে নিয়ে অনন্ত-বর্ষা দেশে ফিরবেন বলে জানা যায়।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ নভেম্বর প্রথম পুত্রসন্তানের বাবা-মা হন অনন্ত ও বর্ষা। পুত্রসন্তানের নাম রাখেন আরিজ। ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল অভিনয়ের পাশাপাশি নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন।   সম্প্রতি তিনি তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত হয়েছেন।

২০১০ সালে নিজের প্রযোজিত চলচ্চিত্রে নায়ক হিসেবে যাত্রা শুরু হয় অনন্ত জলিলের। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘খোঁজ দ্য সার্চ’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’। সবগুলো ছবিতে অনন্তর নায়িকা ছিলেন বর্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

ফের বাবা হলেন অনন্ত জলিল

আপডেট সময় ০৭:২৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭