ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাকিব ব্যস্ত শুটিংয়ে, ভেঙে পড়েছেন অপু

আকাশ বিনোদন ডেস্ক:

শাকিব খান যখন দেশের বাইরে শুটিংয়ে ব্যস্ত, ঠিক তখনই শোনা গেল, অপু বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে। আর তা নাকি শিগগিরই ঘটতে যাচ্ছে। এ বিষয়ে শাকিব সরাসরি কিছু না বললেও এমন কথা চাউর হওয়ার পর ভেঙে পড়েছেন অপু। আশপাশের কাউকে বিশ্বাস করতেও নাকি তাঁর কষ্ট হচ্ছে। কার সঙ্গে কী বলবেন—কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি।

২০০৮ সালে গোপনে বিয়ের কাজ সেরে নেন শাকিব খান ও অপু বিশ্বাস। শাকিব খানকে বিয়ের জন্য অপু বিশ্বাস ধর্ম পরিবর্তন করে অপু ইসলাম খান নাম নেন। বিয়ের আট বছর পর শাকিব-অপুর ঘরে জন্ম নেয় আব্রাম।

‘মাস্ক’ নামের সিনেমার শুটিংয়ে শাকিব খান এখন আছেন থাইল্যান্ডে। ৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নুসরাত। এদিকে ‘মাস্ক’ সিনেমার শুটিং শেষ হলেই থাইল্যান্ডে ‘আমি নেতা হব’ সিনেমার গানের শুটিং করবেন এই নায়ক। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করছেন মিম।

আজ রোববার সকালে যোগাযোগ করা হলে অপু বলেন, ‘আমি এখনো শাকিবের কাছ থেকে কিছুই শুনিনি। তাই এ বিষয়ে কিছুই বলতে চাচ্ছি না। চারদিক থেকে যেভাবে নেতিবাচক কথা শুনছি, ভাবছি কারও সঙ্গে কথা বলাটা ঠিক হবে না। মনটা ভীষণ খারাপ।’

এদিকে শোনা যাচ্ছে, কয়েক মাস বিরতির পর আবার সিনেমায় অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন অপু বিশ্বাস। এরই মধ্যে দুটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘কাঙাল’ নামের সিনেমার পরিচালক বদিউল আলম, আর ‘কানাগলি’ নামের আরেকটি সিনেমার পরিচালক রবিন খান। প্রথমটিতে অপুর বিপরীতে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী ও ডি এ তায়েব আর পরের সিনেমার নায়ক এখনো চূড়ান্ত হয়নি। এসব সিনেমার শুটিং কবে শুরু হবে? এ ব্যাপারে অপু কিছুই বলতে রাজি হননি। শুধু বললেন, ‘কিছুই ভালো লাগছে না।’ প্রথম আলো

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাকিব ব্যস্ত শুটিংয়ে, ভেঙে পড়েছেন অপু

আপডেট সময় ০৩:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭