ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া জ্বালাও-পোড়াও রাজনীতি করেছেন, পুড়িয়ে মানুষ মেরেছেন। তার কৃতকর্মের জন্য তাকেই জাতির কাছে ক্ষমা চাইতে হবে। রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বেগম জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন, সরকার বিএনপির ওপর জুলুম করেছে। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জুলুম আওয়ামী লীগ করেনি, জুলুম করেছে বিএনপি। এটা দেশের জনগণ জানে। তিনি বলেন, খালেদা জিয়ার হাতে ২১ হাজার আওয়ামী লীগ নেতা-কর্মীর রক্তের দাগ। জুলুম তিনি করেছেন, অথচ তিনি আজও জাতির কাছে ক্ষমা চাননি।

খালেদা জিয়ার আজকের বক্তব্য শেখ হাসিনার প্রতি অন্ধ আক্রোশের নগ্ন বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: কাদের

আপডেট সময় ১০:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭