ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিকুনগুনিয়ায় অভিনেতা রাতিনের মৃত্যু

অাকাশ বিনোদন ডেস্ক:

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা আবদুর রাতিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে লিভার ও কিডনিজনিত রোগে ভুগেন। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় না ফেরার দেশে চলে যান তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর।বাদ জোহর নারিন্দার বিনোদ বিবি মসজিদে নামাজে জানাজা শেষে স্বামীবাগে পারিবারিক কবরস্থানে রাতিনকে দাফন করা হবে বলে তার ভাই অঞ্জন রহমান জানিয়েছেন।

রাতিন কিছু দিন পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কেবিন ব্লকে ২১৬ নম্বর কেবিনে কিছু দিন প্রায় অচেতন অবস্থায় ছিলেন বলে জানান অঞ্জন রহমান।অঞ্জন রহমান আরো জানান, তার ভাই প্রথমে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। পরে লিভার ও কিডনিজনিত রোগে ভুগেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

শতাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন রাতিন। ১৯৭২ সাল থেকে টেলিভিশন নাটকে অভিনয় করছেন। এ পর্যন্ত দুই শতাধিক টেলিভিশন নাটকে তাকে দেখা গেছে। রাতিন অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন নাটক হলো- রত্মদ্বীপ, মহুয়ার মন, অভিনেতা, বোবাকাহিনি, গৃহবাসী প্রভৃতি। ১৯৭০ সালে ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। সিনেমাটি পরিচালনা করেন মোস্তফা মেহমুদ। রাতিন অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- হারানো সুর, দেবদাস, শুকতারা, জবাব চাই, স্নেহের প্রতিদান, লালু সর্দার প্রভৃতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চিকুনগুনিয়ায় অভিনেতা রাতিনের মৃত্যু

আপডেট সময় ০১:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭