ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা সংকট মানবাধিকারের জন্য দুঃস্বপ্ন: জাতিসংঘ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা সংকটকে ‘বিশ্বের দ্রুতবর্ধনশীল শরণার্থী জরুরি অবস্থা ও মানবিক পরিস্থিতি এবং মানবাধিকারের জন্য দুঃস্বপ্ন’ হিসেবে উল্লেখ করেছেন। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের। এ সময় মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতা পুরোপুরি বন্ধ করারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। একইসঙ্গে তিনি বলেছেন রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে।

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন এই মানবিক সংকটের কারণে চরমপন্থা, অপরাধ এবং মানব পাচারের জন্য উর্বর ক্ষেত্র তৈরি হয়েছে। তিনি বলেছেন, এগুলোর কারণে প্রতিবেশী দেশগুলো এমনকি ওই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। তিনি উল্লেখ করেন, এটি মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালানো হচ্ছে।

এর আগে জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক প্রধান সমন্বয়কারী মার্ক লোকক সম্প্রতি মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ হিসেবে অভিহিত করেছিলেন। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দিতে বাধা দিচ্ছে বলেও তিনি সেসময় অভিযোগ করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা সংকট মানবাধিকারের জন্য দুঃস্বপ্ন: জাতিসংঘ

আপডেট সময় ১২:২২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭