ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি-ইরান উত্তেজনা কমাতে রিয়াদে ফরাসি প্রেসিডেন্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেন ও লেবানন সংকটের কারণে তেহরান ও রিয়াদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার ক্ষমতাশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন।

ম্যাক্রোঁ তার প্রথম মধ্যপ্রাচ্য সফরে সংযুক্ত আরব আমিরাত থেকে রিয়াদ পৌঁছেন এবং যুবরাজের সঙ্গে সরাসরি বৈঠকে মিলিত হন। লেবানন ও ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে বিপরীত পক্ষ অবলম্বনের কারণে সুন্নী অধ্যুসিত সৌদি আরব ও শিয়া অধ্যুসিত ইরানের মধ্যে বিরোধ বৃদ্ধির মধ্যে ফরাসী প্রেসিডেন্ট এই সফর করছেন।

সৌদি সফরের আগে দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ‘আমি জেনেছি সৌদি আরব ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। সকল পক্ষের সঙ্গে কথা বলা অত্যন্ত প্রয়োজন এবং শান্তি স্থাপনে ফ্যান্সের একটা ভূমিকা রয়েছে।’

গত শনিবার ইরান সমর্থিত বিদ্রোহী হুতি গ্রুপ রিয়াদ বিমান বন্দরে ব্যর্থ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর সৌদি আরব এ কঠোর অবস্থান নেয়। সৌদি সরকার ‘সরাসরি আগ্রাসন’ হিসাবে অভিহিত করে এ জন্য ইরানকে অভিযুক্ত করে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।

ফরাসি প্রেসিডেন্ট হুতিদের রিয়াদে হামলার নিন্দা করেছেন এবং সৌদি সরকারের প্রতি সংহতি জানিয়েছেন। ম্যাক্রোঁ ও যুবরাজ সালমান মধ্য প্রাচ্যের নিরাপত্তা ও শান্তি নিয়ে আলোচনা করেন। তারা সন্ত্রাসের বিরুদ্ধে এক সাথে কাজ করারও ঘোষণা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি-ইরান উত্তেজনা কমাতে রিয়াদে ফরাসি প্রেসিডেন্ট

আপডেট সময় ১১:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭