ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেই আরেকজন গায়িকা হলেন তাশফি

আকাশ বিনোদন ডেস্ক:

বছরখানেক আগেই জানা গিয়েছিল, একক শিল্পী বিভাগে বাপ্পা মজুমদার ও ব্যান্ড থেকে মাইলস সনি ডিএডিসির শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছে। তখনই ঘোষণা দেওয়া হয়েছিল, খুব শিগগিরই নতুন প্রজন্মের একজন গায়িকাকেও শুভেচ্ছাদূত হিসেবে নির্বাচিত করা হবে। এক বছর পর জানা গেল, সেই আরেকজন গায়িকা হলেন তাশফি। তিনিই হতে যাচ্ছেন, বাংলাদেশ থেকে নতুন প্রজন্মের গায়িকা হিসেবে নির্বাচিত সনি ডিএডিসির শুভেচ্ছাদূত।

আজ শনিবার সন্ধ্যায় ঢাকার ফার্মগেটের ডেইলি স্টার মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাশফির নাম ঘোষণা করা হবে।

ভারতের সনি মিউজিকের সহযোগী সংস্থা সনি ডিজিটাল অডিও ডিস্ক করপোরেশনের (সনি ডিএডিসি) বাংলাদেশের অফিশিয়াল বিপণন ও পরিবেশনা অংশীদার ক্রেইন্স লিমিটেড। তারা চালু করেছে আর্টিস্ট স্প্রেড প্ল্যাটফর্ম। এটি হলো বাংলাদেশি শিল্পীদের জন্য স্থানীয় ও বিশ্বব্যাপী সংগীত পরিবেশনার একটি প্ল্যাটফর্ম। জনপ্রিয় ব্যান্ড মাইলস ও বাপ্পা মজুমদারের পর এবার সেই যাত্রায় যুক্ত হলেন নতুন প্রজন্মের গায়িকা তাশফিও।
তাশফিকে শুভেচ্ছাদূত করার ব্যাপারটি নিয়ে অনুষ্ঠানিকভাবে মুখ খুলতে চাননি ক্রেইন্স লিমিটেডের কেউই। তাঁরা পুরো বিষয়টিকে চমক হিসেবে রাখতে চেয়েছিলেন। এদিকে প্রথম আলোর পক্ষ থেকে খোঁজ নেওয়ার পর নাম প্রকাশ না করার শর্তে জানানো হয়, তাশফিই তরুণ প্রজন্মের নারী কণ্ঠশিল্পী হিসেবে সনি ডিএডিসির শুভেচ্ছাদূত হচ্ছেন।

এরপর তাশফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,‘এই আনন্দের খবর বলে বোঝানো সম্ভব না। সংগীতজীবনের শুরুতে এত বড় একটা প্রাপ্তি আমার পথচলায় অনেক বেশি অনুপ্রেরণা জোগাবে। অনেক বড় একটা দায়িত্ব। বাংলাদেশের ভাবমূর্তি যাতে আরও উজ্জ্বল করা যায় সেই চেষ্টা করে যাব।’

জানা গেছে, শুভেচ্ছাদূত হিসেবে খুব শিগগিরই তাশফির একটি নতুন গান প্রকাশ করা হবে। এরপর একক ইপি (তিন গানের অ্যালবাম) গান তৈরির কাজ শুরু হবে। আগামী দুই বছর সনি ডিএডিসি থেকে বেশ কিছু গান প্রকাশিত হবে তাশফির। সনি ডিএডিসির মাধ্যমে বাংলাদেশি শিল্পীরা তাঁদের গান পরিবেশনার জন্য ভারতের ও বিশ্বের ২০০টি পরিবেশক প্ল্যাটফর্ম বেছে নিতে পারবেন। এর মধ্যে থাকবে অনলাইন, মোবাইল, ই-কমার্স, স্ট্রিমিং ও খুচরা বিক্রয় সেবা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেই আরেকজন গায়িকা হলেন তাশফি

আপডেট সময় ০২:৩০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭