ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেবাননে হস্তক্ষেপ বন্ধ করুন, সৌদি আরবকে হিজবুল্লাহ এমপিদের আহ্বান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লেবাননের অভ্যন্তরে হস্তক্ষেপ বন্ধ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সংসদ সদস্যরা। সৌদি আরব সফরে গিয়ে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি একটি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেয়ার পর আজ (বৃহস্পতিবার) তারা এ আহ্বান জানলেন।

টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে হিজবুল্লাহর পক্ষে সংগঠনের সংসদ সদস্য হাসান ফাদাল্লাহ বলেছেন, তারা প্রেসিডেন্ট মিশেল আউনের প্রতি সমর্থন দিচ্ছেন। সাদ হারিরির পদত্যাগপত্র গ্রহণ করতে অস্বীকার করে মিশেল আউন বলেছেন, হারিরি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা না দেয়া পর্যন্ত তা গ্রহণ করা হবে না। হিজবুল্লাহ জোটের পক্ষে ফাদাল্লাহ ওই বিবৃতিতে লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষারও গুরুত্ব তুলে ধরেছেন।

গত বছর সাদ হারিরির নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছিল তাতে হিজবুল্লাহর প্রতিনিধিত্ব রয়েছে। এছাড়া, গত কয়েক বছর ধরে হিজবুল্লাহ যোদ্ধারা লেবানন সীমান্ত ও সিরিয়ার ভেতরে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। হিজবুল্লাহর এই অর্জন সৌদি আরবকে দুঃশ্চিন্তায় ফেলেছে কারণ দীর্ঘদিন ধরে তাকফিরি সন্ত্রাসীদেরকে সমর্থন দিয়ে আসছে রিয়াদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লেবাননে হস্তক্ষেপ বন্ধ করুন, সৌদি আরবকে হিজবুল্লাহ এমপিদের আহ্বান

আপডেট সময় ০২:১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭