ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিকের সঙ্গে নিজের শিশু কন্যার বিয়ে

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্ণার বয়স মাত্র ৯ বছর। জুংগীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সে। বিয়ের বিষয়টি এখনও তার অজানা। অথচ চলতি বছরের জুনে রংপুর জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে ওই শিশুর বয়স ১৮ বছর দেখিয়ে তার মা রফিকুল ইসলাম নামে ২৫ বছরের এক যুবকের সঙ্গে ৫ লাখ টাকা দেন মোহরে বিয়ে দেন।

আর বিয়ের আগে বর্ণার মা নুর বানু বেগম রংপুর সিটি করর্পোরেশন থেকে মেয়ের জন্য নাগরিকত্ব ও জন্মসনদ সংগ্রহ করেন। বর্ণা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ছোট নলছিয়া পাড়া গ্রামের বাবলু শেখের মেয়ে।

বর্ণার মা তার বাবার বাড়ি রংপুর থেকে ওই বাল্য বিয়ে দেন। অবৈধ ও বেআইনি বাল্য বিয়ে বাতিল করার জন্য বর্ণার বাবা বাবলু শেখ বৃহস্পতিবার ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত আবেদন করেন।

জানা যায়, বর্ণার বাবা বাবলু শেখ দীর্ঘদিন যাবত চট্টগ্রামে ফেরি করে কাপড় বিক্রি করেন। বেশিরভাগ সময় চট্টগ্রামে অবস্থান করার কারণে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের শাহ জাহান আলীর ছেলে লম্পট রফিকুল ইসলামের সঙ্গে বাবলু শেখের স্ত্রী নুর বানুর অবৈধ সম্পর্কে গড়ে ওঠে। এনিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়।

নুর বানু তার ৯ বছরের শিশু কন্যা বর্ণাকে নিয়ে তার বাবার বাড়ি রংপুরে চলে যায়। গত ৮ই জুন রংপুর সিটি করর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ গোলাম কবীর কাজলের স্বাক্ষরিত নাগরিকত্ব সনদ ও সিটি করপোরেশনের জন্ম ও মৃত্যু নিবন্ধক অনিজা হাসানের স্বাক্ষরিত জন্মসনদ সংগ্রহ করা হয়।

গত ১১ই জুন বর্ণার মা তাকে মার্কেট থেকে কাপড় কেনার কথা বলে রংপুর কোর্টে নিয়ে যায়। বর্ণার বয়স ১৮ বছর দেখিয়ে রংপুর জজ কোর্টের এডভোকেট এ আর মাইদুল ইসলামের মাধ্যমে নোটারী পাবলিক করে নুর বানুর কথিত প্রেমিক রফিকুলের সাথে তার মেয়ে ৯ বছরের বর্ণার বিয়ে দেয়া হয়।

বর্ণার বাবা বাবলু শেখ জানান, আমাকে না জানিয়ে ৯ বছরের শিশু কন্যাকে রংপুর নিয়ে গিয়ে তার মা রফিকুল নামের এক যুবকের সাথে বিয়ে দেন। অবৈধ ও বেআইনি বিয়ে বাতিল করে জড়িতদের বিচার চেয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, ৯ বছরের ওই শিশু কন্যাটিকে দেখেছি এবং তার ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রেমিকের সঙ্গে নিজের শিশু কন্যার বিয়ে

আপডেট সময় ০১:২৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭