ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী সাধারণ নির্বাচন শেখ হাসিনার সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। শুক্রবার জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি হাইস্কুল মাঠে তিনটি সেতু উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত সভায় তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন মানুষ গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি ভোগ করে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পায়, তারা বৃত্তি পায়, মায়েরা মাতৃত্বকালীন ভাতা পান, বিধবারা বিধবা ভাতা পান।

যুব সমাজ ও নারীদের আওয়ামী লীগের মূলশক্তি উল্লেখ করে তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পরবর্তী সাধারণ নির্বাচনে জনগণের কাছে আওয়ামী লীগের জন্য ভোট চান। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীসহ বিভিন্ন নেতাকর্মীরা এ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

এ সময় ওবায়দুল কাদের ৭০ কোটি ৯ লাখ টাকা ব্যায়ে নির্মিত জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের তিনটি সেতু উদ্বোধন করেন। পরে তিনি মাদারগঞ্জের বালিজুড়ি বাজারের বাসায় মির্জা আজম মায়ের ‘চেহলাম’ অনুষ্ঠানে যোগ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে: কাদের

আপডেট সময় ১২:২৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭