ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছে বাংলাদেশ সফররত দেশটির প্রতিনিধিদল। একই সঙ্গে হাউস অব কমনস অ্যান্ড পিপলের সহায়তাও অব্যাহত থাকবে বলে তাঁরা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জে একটি সংবর্ধনা অনুষ্ঠানে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং বৃহত্তর ম্যানচেস্টার বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের চেয়ারম্যান লুসি মারিয়া পাওয়েলের নেতৃত্বাধীন প্রতিনিধিদল এ আশ্বাস দেয়। এ সময় বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে ব্রিটিশ প্রতিনিধিদল।

প্রবাসী অর্থায়নে নির্মিত আমির চাঁন কমপ্লেক্সের পক্ষ থেকে সংবর্ধনা সভায় মানচেস্টার সেন্ট্রাল আসনের সংসদ সদস্য লুসি পাওয়েল, বার্মিংহাম লেডিউড আসনের সংসদ সদস্য শাবানা মাহমুদ, মানচেস্টার উইটিংটন আসনের সংসদ সদস্য জেফ স্মিথকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহেদ পাবেল, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১০ সদস্যের এই ব্রিটিশ প্রতিনিধিদলে তিনজন সংসদ সদস্য ছাড়াও রয়েছেন কাউন্সিলর লুৎফুর রহমান, কাউন্সিলর আবিদ চোহান, কাউন্সিলর বাসিত শেখ, কাউন্সিলর আলী ইলিয়াস, মানবাধিকারকর্মী মইনুল আমীন বুলবুল, সোরাবুর রহমান, বদরুল আলম। এর আগে গত ৮ নভেম্বর বিকেলে প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দেখা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমালোচনার মুখে আফগান সিরিজ ঘিরে আয়ারল্যান্ডে নিরাপত্তা জোরদার

রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

আপডেট সময় ০২:২৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭