ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি

মহাজোট গড়ে রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন হাসিনা: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শেখ হাসিনা মহাজোটের ৯৯ শতাংশের মালিক হয়েও ১ শতাংশের সমতুল্য শরিকদের কদর-মর্যাদা দিয়ে ১৪ দল ও মহাজোট গড়ে তুলেছেন।’ শেখ হাসিনার এই সিদ্ধান্তকে তাঁর সময়োপযোগী রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞার পরিচয় হিসেবে অভিহিত করে ইনু বলেন, ‘সেজন্যই তিনি (শেখ হাসিনা) রাজাকার-জঙ্গি-বিএনপির কাছ থেকে ২০০৮ সালে দেশ উদ্ধার করতে সফল হন এবং এখনও সফলতার সাথে দেশ পরিচালনা করছেন।’

তথ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

গত বুধবার তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি তার নির্বাচনী এলাকাস্থ মিরপুর উপজেলায় ২০ হাজারেরও অধিক জনতার উপস্থিতিতে এক সমাবেশে মহাজোটের ঐক্যের গুরুত্ব ও ঐক্যবিরোধী অপপ্রয়াসের বিরুদ্ধে সতর্কবাণী তুলে ধরে যে বক্তব্য দেন, সে বিষয়ে আজ সচিবালয়ে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মহাজোটের শরিক সকল দলের অতীত ইতিহাস জেনে-বুঝেই প্রধানমন্ত্রী ঐক্য গড়েছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ ঐক্যই জঙ্গি দমনে সাফল্য এনে দিয়েছে, উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে চলেছে। দুঃখের বিষয় কিছু নেতা-নেত্রী ঐক্যের শরিকদের তুচ্ছ-তাচ্ছিল্য, কটাক্ষ করেন।

তিনি বলেন, সকলকে মনে রাখতে হবে খালেদা জিয়া এখনও চক্রান্ত ছাড়েননি। তাই জঙ্গি-রাজাকার-জামাতের বিরুদ্ধে ঐক্যে শামিল শরিকদের চোখের মণির মতোই আগলে রাখতে হবে, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে হবে।

ইনু বলেন, যেহেতু বিএনপি-খালেদাচক্র এখনো চক্রান্ত চালাচ্ছে, রাজাকার-জঙ্গি ত্যাগ করেনি, তাই বিপদ এখনো কাটেনি। সেজন্যই মহাজোটের এই ঐক্য ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ রক্তাক্ত আফগানিস্তানে পরিণত হবে।

স্বাধীনতা অর্জনকে কঠিন এবং স্বাধীনতা অক্ষুণ্ন রাখাকে আরো কঠিন বর্ণনা করে ইনু বলেন, ঠিক তেমনই জঙ্গিদমন একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু দেশকে জঙ্গিমুক্ত রাখা আরো বড় চ্যালেঞ্জ। বাংলাদেশকে স্থায়ীভাবে জঙ্গিমুক্ত নিরাপদ রাখতে প্রয়োজনে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে হাজার বছরের জন্য ঐক্য করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল

মহাজোট গড়ে রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন হাসিনা: ইনু

আপডেট সময় ১০:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭