ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি

শেখ হাসিনা এখন বিশ্ব মানবতার জননী: খালিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

শুধু মানবতাকে ধারণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ইসলাম ধর্মে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের কোন স্থান নেই। ইসলাম মানবতার ধর্ম। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সেই মানবতাকে আজ বিশ্বের কাছে তুলে ধরেছেন শেখ হাসিনা। মানবতার জননী হিসেবে বিশ্ব দরবারে ভূষিত হয়েছেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের ওকড়া রহমানিয়া দাখিল মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ বলেন, মাদরাসা শিক্ষার সাথে সাধারণ শিক্ষার কোন সাংঘর্ষিকতা নেই। ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণ করে আমাদের দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের হাত থেকে রক্ষা করতে হবে। বিএনপি জামায়াত ধর্মকে পুঁজি করে নৈরাজ্য চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইসলাম ধর্মের নাম করে একটি গোষ্ঠি সন্ত্রাস, জঙ্গিবাদের মদদ দিয়ে নিরাপরাধ মানুষদের হত্যা করছে। তারা ইসলামকে কলুষিত করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ধর্ম ধারণ করে মাদরাসা শিক্ষার প্রসার ঘটিয়েছেন।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু বক্তব্য রাখেন। এর আগে সকালে খালিদ মাহমুদ চৌধুরী বিরল উপজেলা পরিষদের মাসিক সভায় ও পরে মরহুম মহসিন আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল

শেখ হাসিনা এখন বিশ্ব মানবতার জননী: খালিদ

আপডেট সময় ১০:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭