ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

বাংলাদেশে টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে চীন

অাকাশ জাতীয় ডেস্ক:

চীন সরকার বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়ন টেকসই করতে দক্ষ জনশক্তির বর্তমান চাহিদা পূরণে আর্ন্তজাতিকমানের দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশে একটি আধুনিক কারিগরি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার আগ্রহ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বুধবার রাজধানীতে ডিবিসি নিউজ অফিসে সাত সদস্যের একটি চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে বলেন, দেশের কারিগরি খাতে দক্ষ জনশক্তির যথেষ্ট চাহিদা রয়েছে। এই চাহিদা মেটাতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

চীনের গানসু প্রদেশের পররাষ্ট্র বিষয়ক দফতরের উপ-মহাপরিচালক ইয়াং ইয়াংগং প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে চীনের লানঝোউ জিয়াওতং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইয়াং জিঝিয়াংও ছিলেন। বৈঠকে ইয়াং জিঝিয়াং বলেন, বাংলাদেশের বিদ্যুৎ খাত দ্রুত প্রসারিত হচ্ছে। দেশের অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে চীনের বড় কোম্পানিসহ বিভিন্ন বিদেশী কোম্পানি।

তিনি বলেন, এগুলোর চাহিদা মেটানোর জন্য বাংলাদেশে যথেষ্ট পরিমান দক্ষ জনশক্তি নেই। এ বিষয়টি বিবেচনা করে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়ন টেকসই করার জন্য আর্ন্তজাতিক মানের দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশে একটি টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে কারিগরি সহায়তা দিতে তারা এখানে এসেছেন। বাংলাদেশ চীন প্রযুক্তি ইনস্টিটিউ-এর তত্ত্বাবধানে পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোর্স স্থাপন করা হবে।

বৈঠকে বিআইসিটি চেয়ারম্যান মাসুম এম মোহসিন এবং ব্যবস্থাপনা পরিচালক চার্লি চ্যা ও ডিবিসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

বাংলাদেশে টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে চীন

আপডেট সময় ১০:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭