ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার ঢাকায় সমাপ্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার তেজগাঁও বিএএফ ফ্যালকন হলে বুধবার সমাপ্ত হয়েছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী অধিবেশনে সেমিনারে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি আন্তর্জাতিক সেমিনার আয়োজনের মাধ্যমে বিমান উড্ডয়ন নিরাপত্তার বিষয়ে পেশাগত মান উন্নয়নের সুযোগ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি গর্বের সাথে বলেন, বিমান বাহিনী গত বিশ বছরেরও বেশি সময় ধরে কোন প্রকার দুর্ঘটনা ছাড়া জাতিসংঘ মিশনে সুনামের সাথে তার কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরো বলেন, দেশ এবং বিদেশের বিশেষজ্ঞ বৈমানিকসহ বেসামরিক বিমান সংস্থা এবং অন্যান্য স্থানীয় সংস্থার মিলনমেলায় যে পারস্পারিক অভিজ্ঞতা বিনিময় হয়েছে তা উড্ডয়ন নিরাপত্তার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। প্রতিরক্ষা উপদেষ্টা এই সেমিনারকে সিভিল-মিলিটারী সম্পর্ক উন্নয়নের একটি উল্লেখযোগ্য ফোরাম হিসাবে অভিহিত করেন।

সেমিনারে আরো বক্তব্য রাখেন, সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান ও পরিচালক ফ্লাইট সেফটি এয়ার কমডোর মো. মর্তুজা কামাল।

এ সেমিনারের লক্ষ্য হচ্ছে সম্মিলিতভাবে একই আকাশপথ ব্যবহারের উদ্দেশ্যে বেসামরিক ও সামরিক বিমান চলাচলের উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক যোগাযোগ স্থাপন করা।এবারের এই সেমিনারের মুল মন্ত্র হচ্ছে ‘সেফটি ইজ নট অনলি রিক্স ম্যানেজমেন্ট ইট ইজ এ মাইন্ডসেট’।

উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্বাগতিক বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ছাড়াও ভারত, ফ্রান্স, চীন, শ্রীলংকা, জর্ডান, ওমান, বাহরাইন, কেনিয়া, মালদ্বীপ, নেপাল এবং রাশিয়ার সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এ সেমিনারে অংশগ্রহণ করেন। তাছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, বিইউপি, এমআইএসটি, পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড, বিভিন্ন ফ্লাইং ক্লাবসহ ও বেসামরিক বিমান সংস্থার প্রতিনিধিরাও এ সেমিনারে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার প্রধান অতিথি হিসেবে এই সেমিনারের উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশি শিল্পীদের পেছনে বিপুল ব্যয়

আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার ঢাকায় সমাপ্ত

আপডেট সময় ১০:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭