ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বাংলাদেশ তৃতীয় মেয়াদে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য

অাকাশ জাতীয় ডেস্ক:

ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ আবারো সংস্থাটির নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সংস্থাটির সদস্য রাষ্ট্রসমূহের ভোটে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়।

বাংলাদেশ এ নিয়ে তৃতীয়বারের মতো ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। ২০১৭ থেকে ২০২১ মেয়াদের জন্য নির্বাচনে বাংলাদেশ ১৮৪ ভোটের মধ্যে মধ্যে ১৪৪ ভোট লাভ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের জন্য অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৩৯তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানান।

শিক্ষামন্ত্রী ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশি শিল্পীদের পেছনে বিপুল ব্যয়

বাংলাদেশ তৃতীয় মেয়াদে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য

আপডেট সময় ১০:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭