ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

জঙ্গি তৎপরতার বিরুদ্ধে পুলিশ কাজ করছে: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গি তৎপরতার বিরুদ্ধে পুলিশ কাজ করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন নিয়েও আমরা কাজ করছি। ধর্মীয় অনুঅনুভূতিতে আঘাত দেওয়া যেমন ঘৃণ্য কাজ তেমনই এ কারণে কাউকে হত্যা করার কথাও ইসলাম বলে না।’

আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ স্টেডিয়ামে জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে এসব কথা বলেন আইজিপি শহীদুল হক। এর আগে আইজিপি এ কে এম শহীদুল হক শিবগঞ্জ থানা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আইজিপি শহীদুল হক বলেন, ‘কোরআনের খণ্ডিত ও ভুল ব্যাখ্যা দিয়ে একটি গোষ্ঠী যুবকদের বিপথগামী করে জঙ্গি সৃষ্টি করছে। আগে বলা হতো মাদ্রাসার ছাত্ররা জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত। এখন দেখা যাচ্ছে আধুনিক শিক্ষায় যারা শিক্ষিত বিশেষ করে ইংলিশ মিডিয়ামের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও জড়িয়ে পড়ছে। যারা জঙ্গি তৈরি করছে, জঙ্গি তৎপরতায় মদদ জোগাচ্ছে তাদের বিরুদ্ধে কাউন্টার ব্যবস্থা নিতে হবে।’

শহীদুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ ধর্ম ভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্মীয় নেতাসহ সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।’

আইজিপি বলেন, ‘ব্লগারদের হত্য করা শুরু হয়েছিল। আমিই প্রথম ব্লগারদের বিরুদ্ধে কথা বলেছি। আমার নবীর বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে ব্লগাররা যেভাবে বলেছে তা আমরা মানি না। এটা ব্লগারদের বলা হয়েছে। পাশাপাশি ব্লগার যদি কোনো অন্যায় করে, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, তাকে আপনি হত্যা করবেন? এটা কি ইসলাম বলেছে নাকি। কেউ যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তবে দেশে তো আইন আছে। আপনি অভিযোগ করেন, মামলা করেন। না হয় আমরা মামলা করব। আমরা কী ব্যবস্থা নেই সেটা দেখেন।’

আইজিপি আরো বলেন, ‘যতগুলো ব্লগারকে হত্যা করা হয়েছে। যতগুলো মামলা হয়েছে প্রত্যেকটি মামলা আমরা ডিটেকশন করেছি। আসামি গ্রেপ্তার করেছি।’

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য দেন, সংসদ সদস্য গোলাম রাব্বানী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান এবং ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

জঙ্গি তৎপরতার বিরুদ্ধে পুলিশ কাজ করছে: আইজিপি

আপডেট সময় ১০:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭