ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩ দিনে ২ কোটিতে ‘টাইগার জিন্দা হ্যায়’ (ভিডিওসহ)

আকাশ বিনোদন ডেস্ক:

সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে বহুদিন স্ক্রিন শেয়ার করেননি বলিউডের ভাইজানখ্যাত সালমান খান। সর্বশেষ ২০১২ সালে ‘এক থা টাইগার’ সিনেমা দিয়ে পর্দায় হাজির হয়েছিলেন বলিউডের আলোচিত এই জুটি।মাঝে টানা ৫ বছরের বিরতি। অবশেষে ফের একসঙ্গে রুপালি পর্দায় আসতে চলেছেন সালমান-ক্যাট।

অনস্ক্রিনে এই জুটিকে দর্শকরা খুবই পছন্দ করেন। অফস্ক্রিনেও তাদের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই।তাদের প্রণয়ের সম্পর্কের গুঞ্জন নিয়ে একসময় বলিউড ছিল সরগরম। যদিও নিজের মুখে সে কথা স্বীকার করেননি কেউই। এমনকি বিচ্ছেদের পরও। তবু যা রটে তার কিছুটা তো বটে। সে যাই হোক- ‘টাইগার জিন্দা হ্যায়’-তে ফের একবার এই জুটিকে দেখতে পাবেন ভক্তরা।

২০১২ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’।ছবির শুটিং শুরু থেকেই ‘ভাইজান’-এর ছবি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। সর্বশেষ সালমান খান অভিনীত টিউবলাইট সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফলে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমা দিয়ে আবারও আলোচনায় আসার চেষ্টা দাবাংখ্যাত এ অভিনেতার।

গত ৬ নভেম্বর ইউটিউবে মুক্তি পেয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার ট্রেলার। ৩ মিনিট ১৪ সেকেন্ডের রুদ্ধশ্বাস ট্রেলার দেখতে হুমড়ি খেয়ে পড়েন সিনেপ্রেমীরা।

মাত্র তিন দিনে ২ কোটিরও বেশিবার দেখা হয়েছে এই সিনেমার ট্রেলার।
ট্রেলার দেখুন:-

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৩ দিনে ২ কোটিতে ‘টাইগার জিন্দা হ্যায়’ (ভিডিওসহ)

আপডেট সময় ১২:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭