ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় জেসিয়াকে ভোট দিতে চাইলে

আকাশ বিনোদন ডেস্ক:

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার সবচেয়ে বড় আসর ‘মিস ওয়ার্ল্ড’র ৬৭ তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম। বাংলাদেশের ২৫ হাজার প্রতিযোগী টপকে তিনি বিজয়ী হয়ে ১৯ অক্টোবর উড়াল দিয়েছেন চীনে। গেল রবিবার জেসিয়া অংশ নেন এবারের প্রতিযোগিতার প্রথম ইভেন্ট ‘হেড টু হেড চ্যালেঞ্জে’। যেটা এবারই প্রথম সংযোজন করা হয়েছে।

‘হেড টু হেড চ্যালেঞ্জ’ ইভেন্টের ফলাফল এখনো হয়নি, চলছে ভোটগ্রহণ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫.১৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। শীর্ষে আছেন নেপালের প্রতিযোগী নিকিতা চন্দ্রক। জেসিয়াকে জেতাতে বাংলাদেশের যে কেউ ভোট দিতে পারবেন।

‌‘হেড টু হেড’ চ্যালেঞ্জ পর্বে বিজয়ীর নাম ঘোষণার আগে পর্যন্ত জেসিয়াকে ভোট দেওয়ার সুযোগ থাকবে। ভোট দিতে চাইলে প্রথমেই যেতে হবে মিস ওয়ার্ল্ড-এর ওয়েবসাইটে www.missworld.com। প্রথমে এই ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ওয়েবসাইটের স্ক্রিনের ডান দিকের log in আইকনে ক্লিক করতে হবে। sign up অপশনে ক্লিক করে নিজের নাম, ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করতে হবে।

আগে থেকেই নিবন্ধন করা থাকলে sign in অপশনে গিয়ে শুধু নিবন্ধিত নাম ও ই-মেইল ঠিকানা দিয়েই ভোট করতে পারবেন। নিবন্ধনের পর ওয়েবসাইটের vote অপশনে গিয়ে জেসিয়ার পেজে ঢুকতে হবে। পেজের নিচে বাম দিকে vote for me লেখা অপশনে ক্লিক করলেই জেসিয়া পেয়ে যাবেন একটি ভোট।

হেড টু হেড চ্যালেঞ্জ পর্বের জন্য বাংলাদেশসহ ১২০ দেশের প্রতিযোগীকে ভাগ করা হয়েছে ২০টি দলে। প্রতি গ্রুপে আছেন ছয়জন। এর মধ্যে ছয় নম্বর গ্রুপে আছেন জেসিয়া। এই গ্রুপে তার প্রতিদ্বন্দ্বী ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বতসোয়ানার সুন্দরীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় জেসিয়াকে ভোট দিতে চাইলে

আপডেট সময় ১২:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭