ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪

আমি কাউকে ঠকাতে চাই না: ফারিয়া

আকাশ বিনোদন ডেস্ক:
চিত্রনায়িকা নূসরাত ফারিয়া। ওপার বাংলার নায়ক জিৎ-এর সঙ্গে জুটি বেঁধে তিনি ‘বাদশা দ্য ডন’ ও ‘বস-টু’ চলচ্চিত্রে অভিনয় করেন। আবারও একই নায়কের বিপরীতে অভিনয় করছেন তিনি ‘ইন্সপেক্টর নটি কে’ চলচ্চিত্রে।
এরইমধ্যে তিনি শুটিংয়ে অংশ নিয়েছেন। শুটিংয়ে অংশ নিয়ে বেশ কয়েকদিন ঢাকায় সময় কাটালেও আজ সকালের ফ্লাইটে আবারও কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি। চলচ্চিত্রটি নির্মাণ করছেন নুসরাত ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আশিকী’র নির্মাতা অশোক পতি।
চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘গল্প, লোকেশন, চরিত্র সব মিলিয়ে আমার দারুণ পছন্দ হয়েছে। শুটিংয়ের সময়টা তাই দারুণ উপভোগ করছি। আসছে ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার লক্ষ্যে শুটিং এগিয়ে চলছে। আমি খুব আশাবাদী এই চলচ্চিত্রটি নিয়ে।’
এদিকে, আগামীবছর চলচ্চিত্রের বাইরে নতুন কিছু নিয়েও পরিকল্পনা করছেন নূসরাত ফারিয়া। নূসরাত ফারিয়া আগামী কয়েকবছর কাজেই ব্যস্ত থাকতে চাইছেন। ভক্তদের জন্যই আপাতত কাজের বাইরে কোনোকিছু নিয়ে পরিকল্পনা করছেন না। যে কারণে বিয়ে নিয়েও আপাতত ভাবনা নেই।
নুসরাত ফারিয়া বলেন, ‘যখন যে কাজটি করবো তখন সেই কাজটি ভালোভাবেই করতে চাই আমি। এখন যেহেতু চলচ্চিত্রে কাজ করছি, তাই ভক্তদের জন্য ভালো ভালো কিছু চলচ্চিত্রে কাজ করতে চাই। তাদের মনের মতো কিছু কাজ করে যেতে চাই। আবার যখন বিয়ে করবো তখন সংসারেই সময় দেবো। আমি কাউকে ঠকাতে চাই না। আর যখন বিয়ে করবো ধুমধাম করেই করবো, এটা আমার স্বপ্ন।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার

আমি কাউকে ঠকাতে চাই না: ফারিয়া

আপডেট সময় ১১:৫৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭