ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শোষণ বঞ্চনার বিরুদ্ধে সমাজতন্ত্র এখনও কার্যকর হাতিয়ার: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘শোষণ বঞ্চনার বিরুদ্ধে সমাজতন্ত্র এখনও কার্যকর হাতিয়ার।’ ৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ ছিল তার প্রেরণা। সেকারণে আমাদের সংবিধানের চার মূলনীতির অন্যতম হলো সমাজতন্ত্র। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির উদ্যোগে বুধবার স্থানীয় টাউনহল প্রাঙ্গণে রুশ বিপ্লবের শতবর্ষের কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রাশেদ খান মেনন এসব কথা বলেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘আমাদের সংবিধানে লিখিত সমাজতন্ত্রকে বাস্তবে প্রয়োগ করতে হবে। সমাজতন্ত্র বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল পুঁজিবাদের বিরুদ্ধে- একথা উল্লেখ করে তিনি বলেন, ‘মহান অক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে শতবর্ষ আগে মানব সভ্যতার ইতিহাসে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা মানুষে মানুষে শোষণ বৈষম্যের অবসান ঘটিয়ে মানব মুক্তির পথ নির্ধারণ করেছিল’।

বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক নীলুর সভাপতিত্বে সমাবেশে পার্টির পলিটব্যুরো সদস্য সুশান্ত দাস, কেন্দ্রীয় নেতা পাভেল ইসলাম, আব্দুল খালেক বক্তব্য রাখেন। সমাবেশ পরিচালনা করেন পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক টিপু সুলতান এমপি। এর আগে, গণশিল্পী সংস্থার গণসঙ্গীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে লাল পতাকায় শোভিত বর্ণাঢ্য র‌্যালি টাউন হল থেকে শুরু করে সদর রোড, ফজলুল হক এভিনিউ হয়ে প্রায় দুই কিলোমিটার ঘুরে শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শোষণ বঞ্চনার বিরুদ্ধে সমাজতন্ত্র এখনও কার্যকর হাতিয়ার: মেনন

আপডেট সময় ০৮:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭