ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে শিশুর শ্লীলতাহানির দায়ে ৪০ বছরের কারাদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে নয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া মামলায় মো. জসিম উদ্দিন নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে পৃথক ধারায় আদালত আসামিকে আরও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। আজ চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোতাহির আলী এ রায় দেন।

ট্রাইব্যুনালের পিপি এম এ নাসের বলেন, আসামিকে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় যাবজ্জীবন এবং ১০ (১) ধারায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির সাজার মেয়াদ ৩০ বছর। সেই হিসেবে আসামির ৪০ বছরের কারাদণ্ড হয়েছে। তবে রায়ে দু’টি পৃথক ধারায় দেওয়া সাজা এক সঙ্গে কার্যকর হওয়ার কথা উল্লেখ থাকায় আসামিকে ৩০ বছর শাস্তি ভোগ করতে হবে। ’

আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত জসিম উদ্দিন লোহাগাড়া উপজেলার সিকদারপাড়ার আবুল কাশেমের ছেলে। এ ঘটনার পর গ্রেফতার হওয়া জসিম জামিনে গিয়ে পালিয়ে যান। ঘটনার শিকার শিশুটি লোহাগাড়া উপজেলার একটি মাদ্রাসার ছাত্রী। তার বাড়ি সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের বাইতুল ইজ্জত এলাকায়।

তবে তার বাবা লোহাগাড়া উপজেলায় পোস্টাল অপারেটর পদে কর্মরত থাকায় পরিবার নিয়ে জসিমের বাড়িতে ভাড়া থাকতেন। ২০০৩ সালের ১৯ মে সন্ধ্যায় শিশুটি মাদ্রাসায় যাওয়ার সময় জসিম তাকে তুলে পাশের জমিতে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। ২১ মে শিশুটির বাবা লোহাগাড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ জসিমকে গ্রেফতার করে। ২০০৩ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরের বছরের ১০ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ছয় জনের সাক্ষ্যগ্রহণের পর গত ২৬ সেপ্টেম্বর উভয়পক্ষে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে শিশুর শ্লীলতাহানির দায়ে ৪০ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৭:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭