ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাটের নিচে লাশ, সন্ধান দিলেন ঘাতকের মা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গী থানা এলাকায় প্রতিবেশীর বাড়ির খাটের নিচ থেকে সাকিব নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. রিয়াজ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে থানার খাঁপাড়া এলাকার ওই বাড়ি থেকে সাকিবের লাশ উদ্ধার করা হয়।

নিহত সাকিব নেত্রকোনা জেলার মির্জাপুর এলাকার আলাল মিয়ার ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। মঙ্গলবার বেলা ১১টার পর থেকে সাকিব নিখোঁজ ছিল বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, গতকাল বেলা ১১টার দিকে সাকিব পাশের বাসার রিয়াজের ঘরে যায়। সেখানে বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাকিবকে চলে যেতে বলে রিয়াজ। কিন্তু সাকিব না যেতে চাইলে একপর্যায়ে তার গলা চেপে ধরে রিয়াজ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে তার লাশ নিজের খাটের নিচে লুকিয়ে রাখে রিয়াজ।

এদিকে সাকিবকে না পেয়ে তার স্বজনরা এলাকায় মাইকিং ও খোঁজাখুঁজি করে। পরে আজ সকালে রিয়াজের খাটের নিচ থেকে তার মা ও ছোট ভাইয়ের সহযোগিতায় সাকিবের লাশ উদ্ধার করে পুলিশ ।

ওসি ফিরোজ আরো জানান, এ ঘটনায় রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের বাবা মো. আলাল বাদী হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খাটের নিচে লাশ, সন্ধান দিলেন ঘাতকের মা

আপডেট সময় ০৫:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭