ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নতুন দুটি ফিচার ফোন আনছে নকিয়া

অাকাশ আইসিটি ডেস্ক:

চলতি বছরের শুরুর দিকে নকিয়ার বহুল জনপ্রিয় ফিচার ফোন ৩৩১০ এর নতুন সংস্করণ নিয়ে আলোচনায় উঠে আসে ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। আর সেই তালিকায় এবার আরও নতুন দুটি সংস্করণ যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ভারতীয় গনমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১ দশমিক ৮ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে সংবলিত নকিয়া ১০৫ ও ১৩০ মডেলের ২০১৭ সংস্করণের নতুন ফিচার ফোন বাজারে আনছে প্রতিষ্ঠানটি। ফোন দুটিতে এলইডি ফ্ল্যাশলাইট থাকবে। ফোন দুটির টক টাইম হবে ১৫ ঘণ্টা। এতে স্নেক জেনিয়া গেম ও এফএম রেডিও শোনার সুবিধাও থাকবে।

এইচমডি’র দেয়া তথ্যমতে প্রতিবেদনে বলা হয়, সাশ্রয়ী দামের নকিয়া ১০৫ মডেলটি নীল, সাদা ও কালো রঙের হবে। এই ফোনটি এক সিম ও দুই সিমের সুবিধা পাওয়া যাবে। ফোনটিতে ৪ এমবি র‍্যাম ও ৪এমবি স্টোরেজ সুবিধা থাকবে। পাশাপাশি ৭৩ গ্রাম ওজনের এই ফোনটিতে ৮০০ এমএইচ ব্যাটারী থাকবে।

এছাড়াও খুব শিগগিরই লাল, ধূসর ও কালো নকিয়া ১৩০ মডেলটি বাজারে আসবে। এই ফোনটিতে থাকবে ভিজিএ ক্যামেরা, এমপি থ্রি প্লেয়ার। ফোনটিতে ৪ এমবি র‍্যাম ও ৮ এমবি স্টোরেজ ছাড়াও মাইক্রোএসডি কার্ডও লাগানো যাবে। একইসাথে ৩.৫ এমএম জ্যাক ও মাইক্রো ইউএসবি পোর্টও থাকবে এই ফোনটিতে। এছাড়াও ১০২০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারী থাকায় হেডফোন দিয়ে একটানা ৪৪ ঘন্টা এফএম শোনা বা সাড়ে ১১ ঘন্টা ভিডিও দেখা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নতুন দুটি ফিচার ফোন আনছে নকিয়া

আপডেট সময় ০৪:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭