ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

চীনের দারিদ্র্য বিমোচনের নতুন পন্থা বাংলাদেশও কাজে লাগাতে পারে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, চীন যখন দারিদ্র্য বিমোচনের নতুন পন্থা অবলম্বন করতে যাচ্ছে, তখন সেই অভিজ্ঞতা বাংলাদেশও কাজে লাগাতে পারে। শেখ হাসিনার সরকারের ধারাবাহিক উন্নয়নের কারণে দেশে দারিদ্র্যের হার অনেক কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, এ হার আরো কমিয়ে আনতে চীনের দারিদ্র্য বিমোচনের পন্থা অবলম্বন করা যেতে পারে।

মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘চীনা ও বাংলাদেশিদের ক্যামেরায় সুন্দর মুহূর্ত: আলোকচিত্র প্রদর্শনী ও চীনা চলচ্চিত্র সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুই দেশের মধ্যে এখন ‘ত্রিমাত্রিক সম্পর্ক’ বিরাজমান উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ক হাজার বছরের পুরনো। তাছাড়া দুই দেশের রাষ্ট্র ও সরকারের মধ্যেও সম্পর্কের সেতুবন্ধন রচিত হয়েছে, সেও অনেক দিনের। তাই বলা যায় দুই দেশের মধ্যে সম্পর্ক এখন ত্রিমাত্রিক। বাংলাদেশ ও চীনের পর্যটক, সৌখিন ও পেশাদার আলোকচিত্রীদের পাশাপাশি দুই দেশের দূতাবাস কর্মকর্তাদের তোলা ছবি নিয়ে সাজানো হয়েছে এ আলোকচিত্র প্রদর্শনী।

প্রদর্শনী অবলোকন করে ইনু বলেন, ছবি সবসময় সঠিক কথা বলে। ইতিহাসকে সঠিকভাবে চিত্রায়িত করে, এতে লুকানোর কিছু নেই। এই আলোকচিত্র প্রদর্শনী দু’দেশের জীবনযাত্রার কথা তুলে ধরে দুই দেশের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে দেবে।

বাংলাদেশের চীনা দূতাবাসের সঙ্গে যৌথভাবে সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে চীনা আন্তর্জাতিক বেতার-সিআরআই, চীনা চলচ্চিত্র মহাফেজখানা ও বাংলাদেশে প্রবাসী চীনাদের সংস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

চীনের দারিদ্র্য বিমোচনের নতুন পন্থা বাংলাদেশও কাজে লাগাতে পারে: ইনু

আপডেট সময় ০৭:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭