ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সরকার ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিচ্ছে : নৌপরিবহন মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকার নারী-পুরুষ নির্বিশেষে শ্রমিকদের অধিকার ও কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশে নিশ্চিত করতে ট্রেড ইউনিয়ন করার সুযোগ ও উৎসাহ দিচ্ছে। বর্তমানে দেশের পোশাক শিল্প খাতে ৫শ’ এর অধিক ট্রেড ইউনিয়ন রয়েছে।

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান মঙ্গলবার ঢাকায় ব্রাক সেন্টারে ‘ট্রেড ইউনিয়নের সার্বিক উন্নয়নে নারী-পুরুষ সমতার উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদনের ওপর মতবিনিময় সভায় এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক সংগঠন ‘কর্মজীবী নারী’ আয়োজিত অনুষ্ঠানে গার্মেন্টস, ট্যানারি ও নির্মাণ নারী শ্রমিকের ৩০ জন প্রতিনিধি অংশ নেয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশের শ্রমশক্তিতে নারীশ্রমিকেরা একটি নতুন মাত্রা সূচিত করেছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে ট্রেড ইউনিয়নে নারীর সমান প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ বিশেষ গুরুত্ববহ। এক্ষেত্রে নারীদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে সংগঠিত হতে হবে।

কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি ও নারীশ্রমিক কন্ঠে’র আহবায়ক শিরীন আখতার এম পি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানিয়া হক গবেষনাপত্র উপস্থাপন করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ দেশে নারীর ক্ষমতায়নে সুযোগ করে দিয়েছেন। সংসদ-সদস্যসহ স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রতিনিধিত্ব রয়েছে। চাকরিক্ষেত্রে নারীরা এগিয়ে এসেছে। জাহাজে নারী নাবিকরা কাজ করছে।

শাজাহান খান বলেন, নারী শ্রমিকের সুযোগ সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে হলে প্রয়োজন শ্রমিক সংগঠন বা ট্রড ইউনিয়নের সিদ্ধান্ত গ্রহণসহ সকল স্তরে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মজীবী নারীর সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার, নারী শ্রমিক কন্ঠের সদস্য হামিদা খাতুন, কর্মজীবী নারী’র নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, নারী নেত্রী রওনক জাহান, হেনা চৌধুরী, লীমা ফেরদৌস, শাহীন আক্তার পারভিন, গার্মেন্টস শ্রমিক নেতা আমিরুল হক আমিন এবং সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

সরকার ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিচ্ছে : নৌপরিবহন মন্ত্রী

আপডেট সময় ০৭:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭