ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

থাইল্যান্ডে জমেছে শাকিব-নুসরাতের রোমান্স

আকাশ বিনোদন ডেস্ক:

কলকাতার নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ প্রযোজিত একটি ছবিতে অভিনয় করছেন ঢালিউড কিং শাকিব খান। ওই ছবিতে শাকিবের নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা।

নাম ঠিক না হওয়া এই ছবিটির শুটিং বর্তমানে চলছে থাইল্যান্ডে। সেখানে শাকিবের সঙ্গে রয়েছেন কলকাতার নায়িকা নুসরাতও। জানা গেছে, তারা সেখানে গানের দৃশ্যে অভিনয় করছেন।

শুটিং চলাকালীন একটি ছবিতে শাকিব-নুসরাতকে বেশ উৎফুল্ল দেখা গেছে। এই ছবির শুটিংয়ের জন্য ৪ নভেম্বর ঢাকা ছেড়েছেন শাকিব। যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, লম্বা সফরে যাচ্ছেন থাইল্যান্ডে। সেখানে টানা শুটিং করবেন ২০ তারিখ পর্যন্ত। এরপর দেশে ফিরবেন।

শাকিব আরো জানিয়েছিলেন, ‘দেশের বাইরে শুটিং করলে লোকেশান একটা বৈচিত্র্য পাওয়া যায়। দর্শকদের কথা ভেবে আমরাও চেষ্টা করছি ছবিতে নানারকম বৈচিত্র্য যোগ করার। সে কারণেই থাইল্যান্ডে শুটিং হচ্ছে। আশা করছি, দর্শকেরা নতুন কিছু পাবেন।’

গেল মার্চে নির্মাণের শুরু থেকেই ছবির নাম এবং শাকিবের লুক নিয়ে বেশ আলোচনা হয়েছে। ওপারের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ প্রযোজিত ওই ছবিটি পরিচালনা করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজিব বিশ্বাস, যিনি এর আগে দেব অভিনীত সুপারহিট ছবি খোকা ৪২০ এবং লাভ এক্সপ্রেসের নির্মাতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

থাইল্যান্ডে জমেছে শাকিব-নুসরাতের রোমান্স

আপডেট সময় ০৭:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭