ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

প্রধান বিচারপতি সিনহা দেশে ফিরছেন ১৩ নভেম্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে ফিরছেন প্রধান বিচারপতি এসকে সিনহা! চলতি মাসের ১৩ তারিখে তিনি দেশে ফিরবেন বলে জোর গুজব রয়েছে। প্রধান বিচারপতির প্রয়োজনীয় প্রটোকল প্রস্তুতের জন্য সুপ্রিম কোর্ট প্রশাসনকে বিষয়টি তিনি জানিয়েছেন বলে শোনা যাচ্ছে।

তবে একটি সূত্র জানায়, প্রধান বিচারপতি বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখানকার একটি হাসপাতালে তিনি চিকিত্সা গ্রহণ করছেন। এদিকে গতকাল সোমবার কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আপিল বিভাগের বিচারপতিরা প্রধান বিচারপতির সঙ্গে বসে বিচারকার্য করবেন না বলে সুপ্রিম কোর্টের দেওয়া এক বিবৃতিতে আগেই জানানো হয়েছে। এরপরও যদি উনি (প্রধান বিচারপতি) দায়িত্ব নিতে চান তবে তা অবমাননাকর বলেই মনে করি।

প্রসঙ্গত ৩ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি সিনহা। পরবর্তীকালে ওই ছুটির মেয়াদ ১০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। গত ১৩ অক্টোবর তিনি অস্ট্রেলিয়া যান। অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগের পূর্বে প্রধান বিচারপতি সিনহা এক খোলা চিঠিতে বলেছিলেন, “আমি অসুস্থ নই। আমি চলে যাচ্ছি, পালিয়েও যাচ্ছি না। আমি আবার ফিরে আসবো।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

প্রধান বিচারপতি সিনহা দেশে ফিরছেন ১৩ নভেম্বর

আপডেট সময় ০২:০০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭