ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমানের জীবনে ফিরেছেন তিনি!

আকাশ বিনোদন ডেস্ক:

সালমান খান মানেই প্রেমের গুঞ্জন। সালমান খান মানেই ব্রেক আপ। বলিউড এই সুপারস্টারকে ঘিরে হামেশাই বলিউডের আকাশে-বাতাসে গরমাগরম খবর উড়তেই থাকে। বারবার সল্লু মিয়া প্রেমে পড়েন। আর বারবার এই খানের হৃদয় ভেঙে খান খান হয়ে যায়। প্রেমে ভাঙাগড়ার খেলায় প্রায়ই মেতে থাকেন সালমান খান।

বলিউডের জোর খবর ছিল, সাল্লু ভাইয়ের রোমানিয়ার প্রেমিকা ইউলিয়া ভাঞ্চুরের সঙ্গে তাঁর সব সম্পর্ক চুকে গেছে। আর ইউলিয়া সালমানকে ‘টা টা বাই বাই’ করে তাঁর নিজের দেশে ফিরে যান। অন্যবার সালমান তাঁর রোমানিয়ার প্রেমিকার ভিসার মেয়াদ বাড়ানোর জন্য নিজে উদ্যোগ নেন। এবার নাকি বলিউডের ভাইজান এ ব্যাপারে গাছাড়া ছিলেন।

এ সবের মূলে ছিলেন সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে আবার ক্যাট আর সাল্লুকে একসঙ্গে দেখা যাবে। এই দুই সাবেক প্রেমিক-প্রেমিকা এই ছবির শুটিংয়ের মাধ্যমে নাকি আবার একে অপরের কাছে এসেছেন। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের ইতি হওয়ার পর ক্যাট রীতিমতো ভেঙে পড়েন। সালমান তাঁর জীবনে আসার পর ক্যাট অনেকটাই সামলে নিয়েছেন নিজেকে।

সালমান-ক্যাটের ঘনিষ্ঠ হওয়ার কথা পৌঁছে যায় ইউলিয়ার কানে। তাই তাঁর প্রেমিকের ওপর নজর রাখতে ইউলিয়া আবুধাবি যেতে চান। এখানে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং চলছিল। কিন্তু আবুধাবি যেতে পারেননি ইউলিয়া। তখন রটে যায়, সালমান আর ইউলিয়ার সম্পর্ক শেষ হয়ে গেছে। না, শেষ হয়নি। যাঁরা এমনটা প্রচার করেছিলেন, তাঁদের মুখে ঝামা ঘষে গত রোববার রাতে মুম্বাই ফিরে এসেছেন এই রোমানিয়ান সুন্দরী। এমনকি ইউলিয়ার জন্য মুম্বাই বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিল সালমানের গাড়ি।

বলিউডের সুলতানের এই গাড়িতে করে একটি বিশেষ জায়গার উদ্দেশে রওনা দেন ইউলিয়া। সূত্রের খবর অনুযায়ী, এই বিশেষ জায়গাটি হলো মহারাষ্ট্রের পানভেলে সালমানের নিজস্ব ফার্মহাউস। আসলে এর আগে সাল্লু মিয়া তাঁর আগামী ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুটিংয়ের জন্য ব্যস্ত ছিলেন। তাই তখন তিনি তাঁর রোমানিয়ান প্রেমিকাকে ঠিকমতো সময় দিতে পারেননি। ফলে তাঁদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। ইউলিয়ার আবার ভারতে ফিরে আসা প্রমাণ করে এখনো তাঁদের সম্পর্কের ইতি ঘটেনি।

যশরাজ ফিল্মসের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে। ‘এক থা টাইগার’-এর সিক্যুয়াল এই ছবিতে সালমান খান, ক্যাটরিনা কাইফ ছাড়া অভিনয় করেছেন অঙ্গদ বেদী, পরেশ রাওয়ালসহ আরও অনেকে। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তি পাবে আজ সোমবার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সালমানের জীবনে ফিরেছেন তিনি!

আপডেট সময় ১১:১৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭