ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মৌসুমী আপু যা বলেছেন সেটা একেবারেই ভিত্তিহীন’

আকাশ বিনোদন ডেস্ক: 

শিল্পীদের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পী সমিতি ব্যর্থ দাবি করে চিত্রনায়িকা মৌসুমীর দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বলেছেন, মৌসুমী আপু আমাদের শ্রদ্ধাভাজন।

তিনি সমিতির কার্যকরী কমিটির সদস্যও নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সমিতি থেকে পদত্যাগ করেন। আমরা চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনতে। কিন্তু তিনি আসেননি। এখন তিনি যা বলছেন সেটা একেবারেই ভিত্তিহীন। আমরা সবাইকে নিয়ে সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা সবাই জানেন এবং দেখছেনও। সুতরাং এসব অবান্তর কথা বলা যুক্তিযুক্ত নয়।

প্রসঙ্গত, সম্প্রতি নিজের জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত জাজ মাল্টিমিডিয়ার একটি অনুষ্ঠানে এ নায়িকা শিল্পী সমিতির নেতারা দায়িত্ব পালনে ব্যর্থ দাবি করে বলেন, ‘শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ রক্ষা করা। এই সমিতি এটা না করে সমস্যা পাশ কাটিয়ে ফুল দেয়া ও চামচামিতে ব্যস্ত। সবার আগে দরকার শিল্পীর স্বার্থ রক্ষা করা। সমিতি সেটি করছে না। ’

তিনি আরও বলেন, কোনো শিল্পী ভুল করলে তাকে সঠিক পথ দেখানো উচিত সমিতির। তাকে নিয়ে সিনিয়রদের সঙ্গে বসে আলাপ করে সঠিক পথ দেখানো যেতে পারে। কিন্ত সাম্প্রতিক সমস্যাগুলোতে সুন্দর সমাধানের কোনো ব্যবস্থা করেনি শিল্পী সমিতি। যে শিল্পীর কাজ নেই তার কাজের পরিবেশ নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘মৌসুমী আপু যা বলেছেন সেটা একেবারেই ভিত্তিহীন’

আপডেট সময় ১০:৫৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭