ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে পালানোর সময় জনতার হাতে ছিনতাইকারী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম নগরে পাঁচ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় মো. জুয়েল নামের এক যুবককে ধরে পুলিশে দিয়েছে জনতা। সোমবার দুপুরে কোতোয়ালী থানার আনসার ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মো. জুয়েল (২৮) চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা মাস্টার হাটের শেখ আহমেদের ছেলে।

পুলিশ জানায়, শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের একজন কর্মকর্তা আসাদগঞ্জ এলাকার তাদের প্রতিষ্ঠানের পাঁচ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে সহযোগী একটি প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে আনসার ক্লাব এলাকায় ওই ব্যক্তিকে আটকে জুয়েল ও তার চার সহযোগী টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে টাকার ব্যাগসহ জুয়েলকে ধরে পুলিশে দেয়।

চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, ২০১৪ সালে পটিয়ার শান্তির হাট থেকে অটোরিকশা চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন জুয়েল। ১৮ মাস কারাগারে থেকে ফের অপরাধে জড়িয়ে পড়েন তিনি। জুয়েলের সঙ্গে থাকা অন্যদের ধরতে চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে পালানোর সময় জনতার হাতে ছিনতাইকারী আটক

আপডেট সময় ১১:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭