ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির নতুন চিঠি

অাকাশ জাতীয় ডেস্ক:

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের কারণে সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নভেম্বরের বদলে ১১ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়ে নতুন করে প্রশাসনের কাছে চিঠি দিয়েছে বিএনপি। ৭ নভেম্বরের ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে পরদিন সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চাওয়ার কথা গত শুক্রবার জানিয়েছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার এক সংবাদ সম্মেলনে সমাবেশ পেছানোর কারণ সম্পর্কে রিজভী বলেন, “আমাদের অবহিত করা হয়েছে যে সংসদ এলাকায় কমনওয়েথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সম্মেলন হচ্ছে। “নির্বিঘ্নে যাতে এই সম্মেলন হয়, সেজন্য আমরা আমাদের ৮ নভেম্বরের সোহওয়ার্দী উদ্যানের সমাবেশের কর্মসূচি পিছিয়েছি। আগামী ১১ নভেম্বর এ সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হবে। এ ব্যাপারে আমরা চিঠিও দিয়েছি। আশা করি (অনুমতি) পেয়ে যাব।”

তবে মঙ্গলবার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানে কবরে সকাল ১০টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানাবেন বলে জানান রিজভী। সিপিএ সম্মেলনের কারণে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা থাকায় ওই কর্মসূচি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা কথা বলছি, আশা করছি যে পেয়ে যাব।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভুঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির নতুন চিঠি

আপডেট সময় ১০:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭