ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাভিদ মাহবুব শোতে মেহজাবিন

আকাশ বিনোদন ডেস্ক:

এটিএন বাংলায় আগামীকাল ৭ নভেম্বর রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে সূক্ষ্ম রসিকতামূলক সাপ্তাহিক অনুষ্ঠান ‘মিস্টার টুইস্টস প্রেজেন্টস নাভীদ মাহবুব শো’। অনুষ্ঠানটির গ্রন্থণা, প্রযোজনা ও উপস্থাপনায় রয়েছেন প্রকৌশলী, কর্পোরেট কর্ণধার, লেখক ও কমেডিয়ান নাভীদ মাহবুব।

নাভীদ মাহবুব শোতে থাকে সাম্প্রতিক ও পারিপার্শ্বিক বিষয় আর দৈনন্দিন জীবনভিত্তিক নাভীদ মাহবুবের কমেডি। সঙ্গে থাকে বিশিষ্ট অতিথিদের নিয়ে নাভীদের রসাত্মক আড্ডা। তারকা শিল্পী, ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, খেলোয়াড়, গায়ক, অভিনেতা, লেখক, সাংস্কৃতিক জগতের জনপ্রিয় মুখগুলো অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন। এছাড়াও মাঝে মধ্যে রয়েছে অন্যান্য কমেডিয়ানদের কমেডি, হাস্যরসাত্মক ‘স্কিট’, সাম্প্রতিক ও সামাজিক বিষয়ের উপর সংবাদ পাঠের কায়দায় নাভীদের বিশ্লেষণ, স্টুডিও’র বাইরে থেকে নাভীদের রসাত্মক পরিবেশন আর সচেতনতামূলক তথ্য। পুরো অনুষ্ঠানটিই দর্শকের উপস্থিতিতে নির্মিত হয়।

অনুষ্ঠানের নতুন পর্বের অতিথি হয়ে আসছেন মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এই লাক্স তারকা কথা বলবেন তার ব্যক্তি ও তারকা জীবন নিয়ে। উঠে আসবে অনেক মজার মজার তথ্য।

এদিকে ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীনকে নিয়মিতই দেখা যায় নাটক-টেলিছবিতে। গেল কোরবানী ঈদে এই তারকার ‌‘বড় ছেলে’ নাটকটি আলোচনায় আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাভিদ মাহবুব শোতে মেহজাবিন

আপডেট সময় ০৮:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭